নিজের মনের কথা বলে অনির্বাণকে আটকালো রাই! তার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিলো অনির্বাণ!
সত্যি কথা সবকিছু বদলে দিতে পারে। এতদিন অবধি জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের মনে যে সমস্ত কথাগুলো লুকিয়ে ছিল সেই সব কিছু খুলে বলাতে অনেক কিছু বদলে গেল তার জীবনে। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প। টিআরপিতেও একটু একটু করে এগিয়ে চলেছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই বুঝতে পারেনি অনির্বাণ কি চায়। সবার সামনে যখন অনির্বাণ তাকে বিয়ের প্রস্তাব দেয় তখন সেটা ঠিক হজম করতে পারেনি সে। তাই সেই মুহূর্তে অনির্বাণকে চরম ভুল বুঝলেও পরে নিজের ভুলটা বুঝতে পারে। স্রোত আর বউ মনি তাকে সবটাই খুলে বলে। তারপর রাই অনির্বাণকে আটকাতে উদ্যত হয়। কিন্তু অনির্বাণ রাইয়ের কোন কথা শুনতে রাজি হয় না।
মিঠিঝোড়া আজকের পর্ব ২০ জুন (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 20 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনির্বাণ বলে, তার সত্যিই আর কিছু শোনার নেই। সে আর কোথাও ফিরতে পারবে না। তখন রাই অনির্বাণকে নিজের কয়েকটা কথা বলার সুযোগ দিতে বলে। এরপর রাইবলা শুরু করে। সে বলে, “আমি একটা স্বপ্নের জগতে ছিলাম। মাঝে সেই স্বপ্নটা ভেঙে গেলেও আবার আপনি আগের মতো হয়ে যান। আবার আমি সেই স্বপ্নটা দেখতে শুরু করি। তারপর হঠাৎ আপনি এসে বললেন আপনি বিয়ে করতে চলেছেন আর তার আংটি কিনতে আমাকে যেতে হবে। আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি নিজের মনে মনে হেরে গিয়েছিলাম।”
অনির্বাণ রাইকে জিজ্ঞাসা করে, আগের দিনের গোটা আয়োজনটা যে তার জন্যই ছিল সেটা কি রাই একটুও বোঝেনি? রাই বলে, সে মনে মনে ভেবেছিল অনির্বাণের মতন মানুষ রাইয়ের মতন মেয়েকে ভালবাসতে পারে না। তাই জন্য, আর এই নিয়ে ভাবেনি সে। রাই শুধু মনে মনে নিজেকে প্রস্তুত করছিল এই সবটা মেনে নেওয়ার জন্য। এরপর অনির্বাণ রাইকে বলে, তাহলে আর এই বোকা মেয়েটাকে খুব বেশি দিন একার ছাড়া যাবে না। এই বলে রাইয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে।
রাইয়ের বাড়ি এলো অনির্বাণ
বাড়িতে ঢুকতেই নীলাঞ্জনা বুঝে যায় তার টোটকায় কোন কাজ হয়নি। উল্টে রাই আর অনির্বাণের প্রেম আরো বেশি বেড়ে গিয়েছে। এরপর অনির্বাণ কথা বলা শুরু করলে একের পর এক নোংরা মন্তব্য করতে থাকে রাইয়ের দাদা। যখন বউ মনি কিছু বলতে চায় তখন সবার সামনে তাকেও দু-চার কথা শুনিয়ে দেয় সে। এরপর অনির্বাণ আর সময় নষ্ট না করে নিজের কথাটা বলে ফেলে। সে বলে, “আমি রাইকে বিয়ে করতে চাই।” কথাটা শুনে ফ্যাকাসে হয়ে যায় নীলাঞ্জনার মুখ কারন সে তার দিদির এত সুখ সহ্য করতে পারছে না।

