চৈত্র মাসে বিয়ে সেরে ফেললেন রিমঝিম! একেবারে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! কে পাত্র জানেন?

চলছে বিয়ের মরশুম, আর এই সময়টাকে কাজে লাগিয়ে চৈত্র মাসে বিয়ের ফুল ফুটল এই অভিনেত্রীর জীবনে। তাও আবার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিমঝিম মিত্রের জীবনে। শনিবার সকাল সকাল অভিনেত্রী তাঁর ফেসবুক পেজে কনের সাজে ছবি পোস্ট করতেই হইচই দেখা গেল সোশ্যাল মিডিয়া জুড়ে। তাহলে কি সকলের অগোচরে বিয়ের পিঁড়িতে বসলেন রিমঝিম। যদিও পাত্র কে বা কার গলায় অভিনেত্রী মালা দিয়েছেন সেটা এখনও জানা যায়নি।
রিমঝিম মিত্র সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন তাতে তাকে দেখা যাচ্ছে খোপায় ফুল কপালে চন্দন লাল সিঁদুরে ভরা সিঁথি। স্মিত হাসি নিয়ে লাল টুকটুকে বেনারসি পরে রিমঝিমের ছবি। কনের ছবি থাকলেও, বরের কোনও ছবি নেই কিন্তু। সঙ্গে হ্যাশট্যাগে লিখলেন, ‘নতুন জীবন শুরু করছি’। শনিবার সকালে এই পোস্ট দেখে রীতিমতো তাঁর অনুরাগী আর ভক্তরা অবাক হয়ে যান।
কিন্তু তিনি যে এমন সবাইকে লুকিয়ে চুপি চুপি নিজের বিয়ের সেরে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সবাইকে চমকে দেবেন তা মোটেই আন্দাজ করেনি তার ভক্তরা। তবুও শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে তাঁর মন্তব্য বাক্স। লাজবন্তী রায়, র্যাচেল হোয়াইট, রানা সরকার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই বিভ্রান্ত। কেউ কেউ আবার অভিমান করে লিখছেন, ‘‘নেমন্তন্ন করলি না?’’ অভিনেত্রী অবশ্য এখনো অব্দি এসব মন্তব্যের কোন প্রত্যুত্তর দেননি তিনি একেবারেই চুপ হয়ে রয়েছেন।
অভিনেত্রী প্রিয় বান্ধবীর মতে সাবধান রিমঝিম নাকি সবাইকে বোকা বানাচ্ছে তার কারণটা হলো এপ্রিল ফুল। এটা তাঁর ছোটবেলার অভ্যাস। আর যেহেতু শনিবার ১ এপ্রিল, অভিনেত্রী হয়তো নিছকই মজা করছেন। সকলকে এপ্রিল ফুল বানাতেই তাঁর এই পোস্ট। অভিনেত্রী অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। এখনই কোনও কিছুই খোলসা করতে চাইছেন না। যদিও রিমঝিম এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে সকলের মন্তব্যেই লাইক দিচ্ছেন। প্রয়োজনে তাঁদেরকে পাল্টা উত্তরও দিচ্ছেন কিন্তু বিয়ে নিয়ে কিছুই জানাননি।

এক সময়ে বহু ধারাবাহিক এবং চলচ্চিত্রে কাজ করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ইদানিং তিনি সিনেমা সিরিয়ালের থেকে কিছুটা বিরত রয়েছেন কেমন কাজ করছেন না। তবে তিনি যে কতটা প্রতিভাবান অভিনেত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বার বার তার প্রমাণ পেয়েছে ইন্ডাস্ট্রি। রিমঝিমের জীবনেও বহুবার ফুটেছে বসন্তের ফুল কিন্তু সেগুলোর একটাও পরিণতি পায়নি। তবে তিনি আদৌও বিয়ে করেছেন কিনা সেটা তো সময়ই বলে দেবে।

