বহুদিন পর আবার স্টার জলসায় ফিরছে জনপ্রিয় অভিনেত্রী! তোমাদের রানীতে থাকার কথা নিজেই জানালেন তিনি
সামনে এলো অনেক বড় খবর, তোমাদের রানী ধারাবাহিকে থাকছে জনপ্রিয় অভিনেত্রী, কোন চরিত্র দেখা যাবে তাকে জেনে নিন

বাংলা ধারাাহিকের (Bengali Serial) দর্শকের জন্য এসে গেল আরও সুখবর। স্টার জলসার (Star jalsha) পর্দায় আসছে নতুন ধারাবাহিক। সাংসারিক কচকচানি, পারিবারিক বিবাদের বাইরে একেবারে নতুন কনসেপ্ট নিয়ে দর্শকের মনোরঞ্জনে আসছে তোমাদের রানী (Tomader Rani)।
স্টার জলসার (Star Jalsha) ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে নতুন সিরিয়ালের প্রোমো। যা এক দেখাতেই সকলের দিল জিতে নিয়েছে। এক মায়ের ডাক্তার হওয়ার স্বপ্নের আবর্তে তৈরি হয়েছে ধারাবাহিকের গল্প। আজও অন্তঃসত্ত্বা হওয়ার পর মহিলাদের অনেক স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়।
প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে হয়। সমাজের এই নিয়মের বিপরীত স্রোতে হেঁটেছে রানী। গর্ভাবস্থাতেই মেডিক্যাল এন্ট্রাস দিতে গিয়েছে সে। বরের হাজার বারণ সত্ত্বেও নিজের জেদে অনড় রানী। এন্ট্রান্স দেওয়ার পর সে মেডিকেলে চান্স পেয়ে যায় আর এখান থেকে শুরু হয় তার সবকিছু পাওয়ার যাত্রা।
এইবার জানতে পারা গেল এক অনেক বড় খবর। তোমাদের রানী ধারাবাহিকে কে কে থাকছেন সেই সম্পর্কে এতদিন অব্দি কিছু জানা যায়নি কারণ চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ পাওয়া প্রোমোতে নায়ক নায়িকা ছাড়া আর কোন বিশেষ চরিত্রকে সামনে আনা হয়নি।

কিন্তু এইবার জানা গেল রিমঝিম মিত্র থাকতে চলেছেন তোমাদের রানী ধারাবাহিকে। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইল থেকে তোমাদের রানী ধারাবাহিকের প্রোমো ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী আর সেখান থেকেই বোঝা যাচ্ছে এই ধারাবাহিকে থাকতে চলেছেন তিনিও। তবে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাকে সেই সম্পর্কে এখনো অব্দি কিছুই জানা যায়নি।

