নতুন শোতে প্রথম কয়েকটি এপিসোডের পরেই সঞ্চালিকা বদল! গোটা টিমের সঙ্গে সহযোগিতা করতে নারাজ অভিনেত্রী, যার জন্য ইন্দ্রানীর জায়গায় অপরাজিতা?

গত বছরের শেষের দিকে বাংলা টেলিভিশনে অনেক পরিবর্তন দেখতে পাওয়া গেছে। যেমন বহু পুরনো ধারাবাহিককে মাঝপথে শেষ করে দেওয়া হয়েছে আবার সেই জায়গায় এসেছে নতুন নতুন বহু ধারাবাহিক। তবে এই শেষ করে দেওয়ার মধ্যে বাদ যায়নি রিয়ালিটি শো। জী বাংলার দীর্ঘদিনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘রান্নাঘর’ বন্ধ হয়ে সেখানে শুরু হয়েছে আরো একটি নতুন রিয়ালিটি শো যার নাম ‘ঘরে ঘরে জী বাংলা’।

এই রিয়ালিটি শো তে প্রথম থেকে সঞ্চালিকার ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকের পরে তিনি আবার এই রিয়ালিটি শো এর মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করেছিলেন। কিন্তু কয়েকটা এপিসোড এর পরেই তাকে আর এই ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে না। যার ফলে নানা রকম জল্পনা উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে।

aparajita auddy

ইন্দ্রানী হালদারের পরিবর্তে এখন সঞ্চালিকা রূপে দেখতে পাওয়া যায়, অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। যাকে সম্প্রতি বাংলা টেলিভিশনের দর্শক দেখতে পাচ্ছে লক্ষ্মী কাকিমার ভূমিকায়। কিন্তু কেন শুরুতেই এই পরিবর্তন? সেই নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনরকম বিবৃতি দেয়নি। কিন্তু টলিপাড়ায় জোর গুঞ্জন যে ইন্দ্রানী হালদার কোনোভাবেই সহযোগিতা করছিলেন না রিয়ালিটি শো এর কর্তৃপক্ষের সঙ্গে।

স্টুডিও পাড়ায় এমনই শোনা যাচ্ছে শুরু থেকেই ইন্দ্রানী হালদার নাকি প্রোডাকশন টিমের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেননি । সূত্রের খবর তাকে নিয়ে শুটিং করতে গিয়ে নাকি নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে পুরো টিমকে। এই কারণেই এই শোএর সঞ্চালিকাকে বদলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় চ্যানেল কর্তৃপক্ষ। তবে এই নিয়ে কোনো রকম অফিসিয়াল মন্তব্য কোথাও দেখতে পাওয়া যায়নি।

aparajita auddy

প্রসঙ্গত ইন্দ্রানী হালদার একজন ছোট পর্দা থেকে বড় পর্দা দুই জায়গারই জনপ্রিয় অভিনেত্রী। তাকে বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখলেও স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন প্রেমি দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছিলেন তিনি। আর উল্টোদিকে অপরাজিতা আঢ্য তিনিও বাংলার দর্শকের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী। ছোটপর্দা থেকে বড় পর্দায় তার অসামান্য অভিনয়। বহুদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন।

Back to top button