‘আমাকে ক্ষমা করে দাও দীপা!’ নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চাইল সূর্য!

৩ই সেপ্টেম্বর ‘অনুরাগের ছোঁয়া’তে (Anurager Chhowa) আসতে চলেছে ধামাকাদার পর্ব। বর্তমানে সোনা (sona) – রূপাকে (Rupa) নিয়ে সূর্য ও দীপার মধ্যে যেন যুদ্ধ চলছে। একবার দীপা তাদের নিয়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, একবার সূর্য দীপার থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এদিকে সূর্য ও দীপার মাঝে পড়ে শোচনীয় অবস্থা সোনা ও রূপার। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় এক চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’।
দর্শক চাইলেও লেখক এখনই সূর্য (Surjyo) ও দীপার (Deepa) মিল করাতে প্রস্তুত নয়। তিনি গল্পে আনতে চান আরও ট্যুইস্ট। সূর্য ও দীপার মধ্যে সমস্যার দরুন কষ্ট পাচ্ছে তাদের খুদে দুই সন্তান। সন্তানদের এরূপ অবস্থা দেখে সূর্য ও দীপাকেই দোষারোপ করছেন দর্শক। সেনগুপ্ত বাড়ির সকলেই সূর্য-দীপাকে এক করার জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু মিশকা (Mishka) দিনের পর দিন সূর্যকে ঠকিয়ে চলেছে। আর সূর্য তারই কথা বিশ্বাস করে চলেছে। উল্লেখ্য, প্রথম থেকেই বাংলার সেরা তকমা পেয়ে আসছে এই ধারাবাহিক।
বর্তমানে একইরকমের কিছু পর্বের জন্য বোরিং হয়ে উঠেছে ধারাবাহিক। বারংবার শোনা গিয়েছে, গল্পে খুব শীঘ্রই আসবে নতুন মোড়। কিন্তু দর্শকদের সেই আশা ভঙ্গ হয়েছে বহুবার। সূর্য এখনও জেদের বশে অন্ধ হয়ে বসে রয়েছে। বেশকিছুদিন আগেই সূর্য জানতে পেরেছে সোনা ও রূপা যমজ। কিন্তু মিশকার কথায় সে মনে করেছে সোনা – রূপা দীপা ও কবিরের সন্তান। সবকিছু এভাবে শেষ হতে দেখে দীপা ঠিক করে তার দুই সন্তানকে নিয়ে সে চলে যাবে।
দীপাকে ফাঁকি দিয়ে কাউকে কিছু না বলে সোনা-রূপাকে নিয়ে অনেক দূরে চলে যায় সূর্য। সেখানে সন্তানদের সাথে নতুনভাবে পথ চলা শুরু করে সূর্য। দীপার বহু চেষ্টায় সোনা-রূপার খোঁজ মেলে। মিশনে সোনা-রূপার সঙ্গে দেখা করে দীপা। আর সেখানেই ঘটে এক অস্বাভাবিক ঘটনা। ছোট্ট সন্তানরা নিজের মাকে অস্বীকার করে। এমন অবস্থায় অনেক ভেঙে পরে দীপা। এরপরই দীপার দুর্ঘটনা ঘটে। আর দীপাকে সূর্যের হাসপাতালেই নিয়ে আসা হয়। সেখানে দীপাকে সূর্য দেখে অবাক হয়।
সূর্য যতই দীপাকে ঘৃণা করুক, সে এখনও মনে মনে দীপাকে ভালোবাসে। আর তাই সূর্য দীপাকে দেখে তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করে। এদিকে মিশকাকে তবলা সাথে নিয়ে গিয়ে একটি ঘরে বন্দি করে দেয়। সোনা-রূপার মিস সূর্যকে দীপার ব্যাপারে প্রশ্ন করতে থাকে, কিন্তু সূর্য কিছু বলতে পারে না। এদিকে সূর্যের মনে হয় লাবন্যকে দীপার ব্যাপারে জানানো দরকার, আর তাই সূর্য লাবন্যকে ফোন করে ও দীপার ব্যাপারে সব সত্যি কথা বলে দেয় এবং দীপাকে সাথে নিয়ে যেতে বলে। তারপরই সূর্য দীপার কাছে গিয়ে আফসোস করে ও দীপার কাছে ক্ষমা চায়, যদিও দীপার জ্ঞান তখনও ফেরেনি। তবে কি এবার সূর্য ও দীপার মিল হতে চলেছে?
View this post on Instagram

