জিতুর সামনেই নবনীতাকে চুমু! বিচ্ছেদের নেপথ্যে কি এটাই ছিল আসল কারণ?

গত কয়েকবছর ধরে টলিউডের খবরের শিরোনামে ছিল জিতু কামাল (Jeetu Kamal) এবং নবনীতা দাসের (Nabanita Das) বিবাহ বিচ্ছেদ। ২০২৩ থেকেই তারা আলাদা থাকছে একে অপরের থেকে। সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে বিভিন্ন রকম পোস্ট শেয়ার করার মাধ্যমে দর্শকদের জানিয়েছিলেন সেই কথা। এরপর ২০২৩ এর ২৯ জুন ফেসবুকে ডিভোর্সের ঘোষণা করেন নবনীতা। জানান, তিনি আর জিতু আর আগের মতো সুখে নেই একে-অপরের সঙ্গে। ফেব্রুয়ারি মাসেই তারা নিজেদের বিচ্ছেদের জন্য আদালতের দারস্ত হন। এরপর ওইবছর শেষের দিকেই আলাদা হয়ে যান।
সেইসময় অনেক সমালোচনা হয়েছিল জিতু, নবনীতাকে নিয়ে। এই বিষয়ে জিতু কোনদিনও মুখ খোলেননি। তবে নবনীতা সবাইকে সবটা জানিয়েছিলেন। দুজনের সহমতের বিচ্ছেদ হয়েছিল। সেখানে কোন তৃতীয় ব্যক্তির হাত ছিল না। অনেক কথা হয়েছিল তাদের নিয়ে। কিন্তু কোন কথাতেই কান দেননি তারা। তবে এবারে সামনে এলো আসল সত্যি।
জিতু নবনীতার বিচ্ছেদের আসল কারণ
টেলিভিশনের আরেক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে নবনীতাকে দেখে নিয়েছিলেন জিতু। আর সেটা নিজের চোখে দেখতে পারেননি তিনি। বরাবরই তাদের ডিভোর্সকে মিউচ্যুয়াল ডিভোর্স হিসেবে বলেছিলেন তারা। তবে তাদের মাঝেই এই গোপন সত্যিটা এতদিন ফাঁস হলো।
নবনীতাকে শেষবার দেখা গিয়েছিল তুমি আশেপাশে ধারাবাহিকে অভিনয় করতে। তাঁর বিপরীতে সেখানে ছিলেন রোহন ভট্টাচার্য। অন্যদিকে জিতুকে শেষ পদাতিক ছবিতে দেখা গিয়েছে। দুজনেই বর্তমানে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। নিজের মতন করে গুছিয়ে নিয়েছেন নিজেদের জীবন। কিন্তু তাদের মধ্যে সেই তৃতীয় ব্যক্তির কারণেই যে বিচ্ছেদ হয়েছে সেটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুনঃ প্রাণের ঝুঁকি নিয়ে ঈশিতাকে রক্ষা করল ফুলকি! আবারও ভেসতে গেল রুদ্রর প্ল্যান! দুর্ধর্ষ আজকের পর্ব!
অভিনেতা সৌরভ সাহা অর্থাৎ যাকে আমরা পর্দায় রামকৃষ্ণ চরিত্রে দেখেছি সেই অভিনেতাই প্রকাশ্যে নবনীতার হাতে চু’মু খেয়েছিলেন সেটা জিতুর সামনেই। তাই দেখেই আঁতকে উঠেছিলেন জিতু। একেবারেই মেনে নিতে পারেনি।
যদিও এই ঘটনা মজার ছলে ঘটেছে। স্টার জলসার একসময়কার জনপ্রিয় রিয়েলিটি শো ছিল জুড়ি নাম্বার ওয়ান। সেখানেই একটি মজার খেলার অংশ ছিল। যদিও নবনীতার হাতে চুমু খেতে গিয়েও খাননি সৌরভ। তবে সেই ঘটনায় জিতুর প্রতিক্রিয়া দেখে উপস্থিত সকলেই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিলেন।

