প্রাণের ঝুঁকি নিয়ে ঈশিতাকে রক্ষা করল ফুলকি! আবারও ভেসতে গেল রুদ্রর প্ল্যান! দুর্ধর্ষ আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে সংশোধনাগারে নাচের অনুষ্ঠান করা হয় প্রতিবছর সেরকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এদিকে ফুলকি রুদ্রর লোককে ঈশিতা যেখানে রয়েছে সেখানে যেতে দেখে। রুদ্র আসলে ঈশিতাকে মারার জন্য জেলেই একজন আসামীকে টাকা দিয়েছে। জেলে রুদ্রর লোককে দেখতে পেয়ে ফুলকির মনে সন্দেহ হয়। সে সঙ্গে সঙ্গে রোহিত এবং অংশুমানকে বলে।

Phulki Today Episode 12 January

ফুলকি বাড়িতে গিয়ে সমস্ত কিছু জানায় রোহিতের মাকে। ওই সংশোধনাগারে যিনি নাচের অনুষ্ঠান করাবেন তিনি রোহিতের মায়ের ছাত্রী। তার নাম শুনে চিনতে পারে রোহিতের মা। তারপরেই ফুলকি শাশুড়ি মায়ের থেকে সাহায্য চায়। পরের দিন শাশুড়ি মায়ের সাথে চলে যায় ওই মৃত্যু শিল্পীর বাড়িতে এবং সেখানে গিয়ে সমস্ত ঘটনা জানায় ওই নৃত্যশিল্পীকে। তিনি ফুলকিকে সাহায্য করার কথা দেয়।

ফুলকি আজকের পর্ব ১৩ জানুয়ারি (Phulki Today Episode 13 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকিদের সাহায্য করতে রাজি হয় ওই নৃত্যশিল্পী। তিনি ফুলকিদের নাচ শিখিয়ে ছদ্মবেশে নিয়ে যায় সংশোধনাগারে। ফুলকি, রোহিত, লাবণ্য, পারমিতা সবাই রাজি হয় এই প্ল্যানে, রোহিত প্রথমে সংকোচ করলেও পরে ঠিকই রাজি হয়ে যায়।

এরপর সংশোধনাগারে ভালো মতন পরীক্ষা করে তাদের ঢুকতে দেওয়া হয়। সেই সময় ওই বদমেজাজি পুলিশ অফিসার এসে ফুলকিকে আপাদমস্তক পরীক্ষা করতে থাকে। তার সন্দেহ হলেও কপাল জোরে বেঁচে যায় ফুলকি। এরপর ওই নাচের দলেই উপস্থিত ছিল রুদ্রর লোক। ওই লোকটি টগরকে অস্ত্র দেবে ঈশিতাকে খুন করার জন্য।

আরও পড়ুনঃ ‘মিমিকে হ্যান্ডেল করা খুব কঠিন, ওর খুব অ্যাটিটিউড!’, বিস্ফোরক শিবপ্রসাদ!

এরপর জেলের ভিতর ঢুকে শুরু হয় পারফরম্যান্স। তার মাঝেই ঐ লোকটি সুযোগ বুঝে টগরকে অস্ত্র দিয়ে আসে। ফুলকি সেটা লক্ষ্য করে। তারপর টগর ঈশিতার পিছনে ছুরি ধরে ঈশিতাকে নিয়ে যায় জেলের ভিতর। ফুলকির সেটাই সন্দেহ হয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button