ঝগড়া থেকেই প্রেমের সূত্রপাত! মা’র মা’র কা’ট কা’ট লড়াইয়ের মাঝেই পারুল রায়ানের মনে প্রেমের ফুল! ফাঁ’স ধারাবাহিকের আগামী পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কলেজে পারুলের বন্ধুর উপর লাগাতার র‍্যাগিং করতে থাকে। ওমকারকে নিজেদের মতো করে জোকার সাজিয়ে তার ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এদিকে এইসমস্ত ঘটনা পারুল জানতেও পারে না। অন্যদিকে গ্রামে সরস্বতী পুজোর আয়োজন বেশ ধুমধাম করেই করেছে রুক্মিণী। কিন্তু রুক্মিণীকে জব্দ করতে গোপালের বাড়ির কেউ তার ক্যামেরা সরিয়ে দেয়।

Parineeta Today Episode 17 February

অন্যদিকে পরের দিন পারুল কলেজে গিয়ে সব ঘটনা জানতে পারে। ওমকারের ভালোমানুষীর সুযোগ নিয়ে রায়ানরা কি কি করেছে সবটাই জানতে পারে। ওমকার এই অপমান সহ্য করতে না পেরে কলেজ থেকে বেরিয়ে যেতে চায়। তখন পারুল এসে তাকে আটকায়। পারুল বলে লড়াই করে মাথা উঁচু করে দাঁড়াতে। পারুল নিজে শাস্তি দেবে ওমকারকে এই কথাও দেয় ওমকারকে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! মিঠিঝোরার সেটে ভয়াবহ অ’গ্নিকাণ্ড! শাড়িতে আ’গুন লেগে দ’গ্ধ আরাত্রিকা! এখন কেমন আছেন অভিনেত্রী?

তারপর পারুল ওমকারকে নিয়ে যায় প্রিন্সিপালের ঘরে। সেখানে প্রিন্সিপাল প্রথমে পারুলকে বিশ্বাস করলেও পরে রায়ানরা নিজেদের কথার প্যাঁচে ফেলে স্যারকে। তাই পারুলকে সন্দেহ করতে শুরু করে প্রিন্সিপাল। তাই তিনি পারুলের কাছে প্রমাণ চায়। কিন্তু ততক্ষণে সব প্রমাণ সরিয়ে দেয় শিরিন। কিভাবে এবারে নিজেকে নির্দোষ প্রমাণ করবে পারুল এবং ওমকার সেটাই দেখার অপেক্ষা।

পরিণীতা আজকের পর্ব

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রায়ান এবং তার বন্ধুদের সব সত্যি ফাঁস করার জন্য উঠে পড়ে লেগেছে পারুল। রায়ান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। পারুল জানিয়ে দেয় যে সে আর ভয় পাবে না। এই কলেজটা যতটা রায়ানদের ততটাই পারুলদের। তাই কেউই তাদের আর দমিয়ে রাখতে পারবে না।

Back to top button