এক্কা দোক্কার শেষ পর্বে মারা যাবে রঞ্জাবতী! জেনে নিন কী কী হতে চলেছে ধারাবাহিকের শেষ পর্বে

বর্তমানে স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে একটি অন্যতম সমালোচিত এবং চর্চিত ধারাবাহিক হচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়ের রচিত এক্কাদোক্কা (Ekka Dokka)। এই ধারাবাহিকটিকে নিয়ে অনেক কাটা ছেঁড়া করেছেন ধারাবাহিকের লেখিকা।
প্রতিটি পদে পদে অদ্ভুতভাবে মোড় পরিবর্তন করেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে তৈরি করা হয়েছে এক নতুন জুটি, তাদেরকে দর্শকরা পছন্দ করতে শুরু করলে লেখিকা সেই জুটি ভেঙ্গে দিয়ে তাদের সঙ্গে আরও দুজনকে জুড়ে দুটি জুটি তৈরি করেছেন আবার এই ধারাবাহিকেই ফিরিয়ে আনা হয়েছে এক জনপ্রিয় জুটিকে। শোনা যাচ্ছে শেষ পর্বে দর্শকদের প্রিয় জুটির একজনকে মৃত্যু দেবেন লেখিকা!
এই ধারাবাহিকটি স্টার জলসার হাই বাজেটের সিরিয়াল গুলোর মধ্যে একটি। গল্পে নতুন মোড় এনেও টিআরপিতে তেমন সাফল্য পায়নি এই ধারাবাহিক। গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি তারপরে কিছুদিন টিআরপিতে ভালো ফলাফল করলেও পরবর্তীতে একেবারেই তলানিতে থেকেছে এই ধারাবাহিকের টিআরপি।
ফলে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চ্যানেল। গতকাল হয়ে গেল ধারাবাহিকের অন্তিম শুটিং। ২৭ তারিখ হতে চলেছে শেষ সম্প্রচার। ধারাবাহিকের শেষ দিনটিতে ঠিক কি হবে সেটা নিয়ে বেশ চিন্তিত দর্শক মহল। একদিকে রাধিকা আর অনির্বাণ ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। কিন্তু অন্যদিকে পোখরাজ আর রঞ্জার জীবনে ঘনিয়ে এসেছে অন্ধকার।
বর্তমানে রঞ্জা গর্ভবতী। তার উপরে তার মাথার ওপর এসে পড়েছে একাধিক অভিযোগের পাহাড়। সমস্ত অভিযোগ মেনে নিয়ে সন্তানের জন্ম দিতে গিয়েই মারা যাবে রঞ্জা এমনটাই ধারণা করছেন দর্শক মহল। এর আগেও অনেক ধারাবাহিকেই এমন ঘটনা ঘটেছে। তাই এই ঘটনাটি একেবারেই অস্বাভাবিক নয়। এবার দেখা যাক কিভাবে নিজের ইতি টানে এক্কা দোক্কা।
View this post on Instagram

