শ্যুটিং সেটেই অসহ্য য’ন্ত্রণা! শুরু হয় লাগাতার বমি! বর্তমানে হাসপাতালের বিছানায় রণিতা দাস! কি হয়েছিল অভিনেত্রীর?

গতকাল অর্থাৎ ২১ জানুয়ারি কাজ করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রণিতা দাস। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ও মোর দরদিয়া তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। শুটিং চলাকালীন হঠাৎ করেই তীব্র মাথাযন্ত্রণা শুরু হয় অভিনেত্রীর। প্রথমে বিষয়টিকে সাধারণ মাথাব্যথা ভেবেই ওষুধ খাওয়ানো হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ব্যথা বাড়তে থাকে এবং অভিনেত্রী ক্রমশ দুর্বল হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক বুঝে ইউনিটের তরফে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে হাসপাতালে ভর্তি করার।

অবিলম্বে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রণিতাকে। চিকিৎসকেরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় পরীক্ষা শুরু করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর এক দিনের মাথায় নিজের শারীরিক অবস্থার আপডেট দিতে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায় তাঁর হাতে চ্যানেল করা রয়েছে এবং তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে বেড নম্বর। একটি ছবিতে জানলার ধারে বসে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। যদিও শেষ ছবিতে অভিনেত্রীর মুখে হালকা হাসি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা।

ছবিগুলির সঙ্গে একটি আবেগঘন বার্তাও শেয়ার করেছেন রণিতা। তিনি লেখেন, এই সময়টা ব্যাখ্যা করা সত্যিই কঠিন। যাঁরা তাঁকে সত্যিকারের ভালোবাসেন, এই মুহূর্তে তাঁরা আরও শক্ত করে তাঁকে ধরে রেখেছেন। অভিনেত্রী জানান, সূচ কিংবা রক্তের ছিটে তিনি একেবারেই সহ্য করতে পারেন না। তবু এই কঠিন সময়েও প্রিয়জনদের ভালোবাসাই তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে। তাঁর কথায়, এই মুহূর্তগুলো তাঁকে বুঝিয়ে দিয়েছে তিনি কতটা আবেগগতভাবে নিরাপদ এবং সুরক্ষিত।

Bengali serial

রণিতা আরও লেখেন, ঈশ্বর তাঁকে এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছেন যার মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মূল্য তিনি আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছেন। যত দ্রুত সম্ভব কাজে ফিরে আসার চেষ্টাও করছেন তিনি। অনুরাগীদের ভালোবাসা, প্রার্থনা এবং শ্রদ্ধাই এই মুহূর্তে তাঁর সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন অভিনেত্রী। তাঁর এই ইতিবাচক মনোভাব দেখে নেটপাড়ায় শুভেচ্ছার বন্যা বইছে।

আরও পড়ুনঃ সাদা কালো ফ্রেমে কাজল কালো চোখের জাদু! ‘প্রথম দেখাতে ভেবেছিলাম সুচিত্রা সেন…’ আরাত্রিকা মাইতির মায়াভরা মুখে ফের সুচিত্রা সেনের ছায়া!

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার অভিনেত্রীর মাথাব্যথা এতটাই তীব্র ছিল যে ওষুধেও কাজ হয়নি। এরপর ইনজেকশন দেওয়া হলেও উপশম হয়নি বরং বমি শুরু হয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি আজ অর্থাৎ ২২ জানুয়ারি অভিনেত্রীর এমআরআই করা হয়েছে। সমস্ত রিপোর্ট স্বাভাবিক থাকলে খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে আশাবাদী চিকিৎসকেরা।

Back to top button