নতুন প্রোমো! গর্ভবতী হতেই পড়াশুনা বন্ধ হল রানীর! শুক্লার আদেশ নাকি নিজের স্বপ্ন কোনটা পূরণ করবে সে!

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)। ধীরে ধীরে দর্শকদের কাছে বেশ পছন্দের হয়ে উঠছে এই মেগা।
মেয়েরা চাইলেই একসাথে সমস্ত দিক বজায় রেখে চলতে পারে, এ বডি এক চিন্তা ভাবনাকে কেন্দ্র করে শুরু হয় তোমাদের রাণী। ইতিমধ্যেই অনেক ঝড় বয়ে গিয়েছে ধারাবাহিকের নায়িকা রানীর জীবনে। বর্তমানে সে স্বামীর ভালোবাসা ও স্ত্রী এর অধিকার পেয়েছে।
নিজের শ্বশুর বাড়িতে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়া শুরু করেছিল রানী। একাধিক ভুল করা সত্ত্বেও তাকে অপমান করার পরিবর্তে সবাই ভালোবেসে তার পাশে থেকেছে। দুর্জয়ও ধীরে ধীরে সমস্ত রাগ অভিমান ভুলে রানীকে আপন করে নিয়েছে। কিন্তু এরপরেও রানীর স্বপ্ন পূরণে সৃষ্টি হল এক বিরাট বড় বাধা।
সম্প্রতি প্রকাশ পেয়েছে তোমাদের রানী ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। যেখানে দেখা যাচ্ছে রানী ড্রয়িং রুমে তার শশুর শাশুড়ি এবং বাকি সবার সামনে এসে দাঁড়ায় এবং খুব আনন্দের সাথে বলে সে ডাক্তারিতে চান্স পেয়ে গিয়েছে। এই শুনে তার শশুর মশাই খুব আনন্দ পায়।
ঠিক সেই সময় তার জা এসে সবাইকে বলে আরো একটা খবর আছে আর সেটা হলো রানী প্রেগন্যান্ট। এই কথা শোনা মাত্রই রানীর শাশুড়ি মা রানীকে বলে, এখন থেকে সমস্ত পড়াশুনা ছেড়ে এই ডাক্তারের ভূত মাথা থেকে নামিয়ে যে আসছে সেই দিকে যেন নজর দেয় রানী। স্বপ্নপূরণের এত কাছাকাছি পৌঁছেও ফের এতটা দূর পিছিয়ে পড়বে ভাবতেও পারেনি সে। রানী কি পারবে এই সমস্যার সমাধান খুঁজতে?

