চিঠি দিয়ে দুর্জয়কে সব জানিয়ে দিল রানী, সব কিছু জেনে দুর্জয়কে সামলাতে পারবে রানী!

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)। খুব তাড়াতাড়ি পাল্টে যেতে চলেছে রানীর জীবন।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক লড়াই করে সংসার এবং পড়াশোনা দুটোই চালিয়ে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা রানী। এই দিনের পর্বে দেখা যায়, পরীক্ষা দিতে গিয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে সে। হসপিটালে গিয়ে রানী জানতে পারে সে গর্ভবতী।
কিছুতেই এই কথাটা জয়কে বলে উঠতে পারছে না রানী। প্রত্যেকবার কিছু না কিছু ভাবে বাধা পড়ে যাচ্ছে। এই অবস্থায় কি করবে বুঝতে না পেরে রানী ফোন করে তার বড় বৌদিকে। কিন্তু তার জন্য বড় বৌদিকে বাড়িতে সবার কাছে অপমানিত হতে হয়। এরপর তার বাবা ফোনটা ধরে তাকে জানিয়ে দেয় সে বড় হয়েছে এবং নিজের বিপদে যেন সে নিজেই নিজের পাশে দাঁড়ায় বাড়িতে যেন আর ফোন না করে।
অন্যদিকে দেখা যায় পিঙ্কি বৌদি চলে যায় সেই ওষুধের দোকানে যেখান থেকে রানী ওষুধ নিয়েছে। কারণ তার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে রানীর উপর। সে জানতে চায় সবার থেকে কি লুকিয়ে যাচ্ছে রানী। আর এদিকে দুর্জয় বেশ চিন্তা করতে থাকে রানীর জন্য। কারণ রানীর আবারো মাথা ঘোরাচ্ছে গা বমি করছে। এসবের কারণ তখন অব্দি বুঝে উঠতে পারেনি জয়।
এর পর দেখা যায় রানী ভাবতে থাকে কিভাবে এই কথাগুলো দুর্জয়কে বলা যায়। এরপর সে একটি চিঠি লেখে আর সেখানেই তার প্রেগনেন্সির কথা জানিয়ে দেয় রানী। আর জয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। জয় ঘরে এসে রানীর মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু চিঠিটা তার চোখে পড়ে না। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে রানী তার টেস্টের রিপোর্ট আর প্রেসক্রিপশন জয়ের হাতে দিয়ে তাকে বলে এগুলো দেখেই নিজের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে জয়।

