রানীর জীবনে নয়া মোড়, বিয়ের ২মাসেই প্রেগনেন্ট! গুরুত্বপূর্ন চরিত্রে ফিরলো ‘জুন আন্টি’, জমজমাট প্রোমো!

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্বগুলি। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)।

বর্তমানে প্রায় প্রতিটি সিরিয়ালই নারীকেন্দ্রিক। বেশিরভাগ ধারাবাহিক এই নায়িকা অর্থাৎ নারী চরিত্রকে শক্তিশালী হিসেবে তুলে ধরা হচ্ছে দর্শকদের সামনে। তোমাদের রানী ধারাবাহিকের নায়িকা রানীও ঠিক তেমনি একটি চরিত্র। নিজের স্বপ্ন পূরণের পথে প্রথম বাধার সম্মুখীন হল রানী।

শুরু থেকেই নিজের বাড়িতে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে রানী। কিন্তু সেই সব কিছুকে পার করে বড় ডাক্তার হওয়ার আশায় কলকাতায় ছুটে এসেছে সে। খুব অদ্ভুতভাবে রানীর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে দুর্জয়ের। কিন্তু এরপরেও নিজের লক্ষ্য থেকে একটু নড়তে রাজি নয় রানী। নিজের মাকে দেওয়া কথা তাকে রাখতেই হবে।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে বিয়ে হয়ে গেলেও নিজের লক্ষে অনড় ধারাবাহিকের নায়িকা রানী। সে রেডি হয়ে মেডিকেলের এন্ট্রান্স দেওয়ার জন্য বেরোতে গেলে তার শাশুড়ি মা তাকে আটকায়। সে বলে আজ একটা বিশেষ দিন আজ তার কোথাও যাওয়া হবে না।

আরও পড়ুন: জাল ওষুধের ব্যবসার সাথে জড়িয়ে পড়লো কৌশিকী, এবার জ্যাসের হাতে গ্রেফতার হতে হবে স্বয়ং কৌশিকী মুখার্জিকে!

তখন রানী বলে আজ তার মেডিকেলের এন্ট্রান্স তাই আজ তাকে কেউ আটকাতে পারবে না। মায়ের মুখে মুখে কথা বলার জন্য দুর্জয় এসে রানীকে ধমক দেয়। কিন্তু তাও রানী বেরিয়ে যায় আর রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে জানায় সেই গর্ভবতী। প্রথম ধাপে অনেক বড় একটা বাধার সম্মুখীন হলো রানী। সে কি পারবে সফল হতে? ডাক্তারের চরিত্রে আবার একবার এই জলসায় গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরলেন সকলের প্রিয় জুন আন্টি অর্থাৎ অভিনেত্রী উষসী চক্রবর্তী।

Back to top button