রাঙামতিকে কাজের লোক বানাতে গিয়ে বিপাকে দুই বউ! আক্বুর কথা শুনে চিন্তায় পড়ল আহেলি!

বাংলা নতুন ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই টেলিভিশনের পর্দায় প্রথম বার পা রাখলেন অভিনেত্রী মনীষা। তার সাথে অভিনেতা নীলাঙ্কুরের জুটি বেশ পছন্দ করছেন দর্শক মহল। শুরুতেই গল্পে এসেছে বিরাট টুইস্ট। সবমিলিয়ে জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান গল্প।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, সদ্য নিজের বাবাকে হারিয়ে একা হয়ে গিয়েছে ধারাবাহিকের নায়িকা রাঙা। তার বড় তীরন্দাজ হওয়ার স্বপ্ন তার বাবার সাথে সাথে ভেসে গিয়েছে। কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারেনি তার টিচার দিদিমণি। সে রাঙাকে নিজের বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী রাঙাকে সে নিজের বাড়িতে নিয়ে আসে।

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ১৩ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode13 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাঙা বাড়িতে আসার কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে আহেলি। সে বাড়ির প্রত্যেকের জন্য একটা করে উপহার নিয়ে আসে। সবাইকে সেই উপহার গুলো দিতে সবাই ভীষণ খুশি হয়ে যায়। শুধুমাত্র বাড়ির ছোট মেয়ের স্বামীর জন্য কিছু আনতে ভুলে যায় সে। আহেলী জানতো ওই বাড়িতে নতুন প্রবেশ করেছে রাঙা। তাই তার জন্য একটা উপহার নিয়ে আসে আহেলী। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় রাঙা। এরপর আলাদা করে কথা বলার জন্য আহেলীকে নিয়ে উপরে চলে যায় আক্কু।
আহেলী বিয়ে করতে বিশেষ আগ্রহী নয় আর বিয়ে করার পরে এসে সবার সাথে থাকতেও বেশ ভয় পাচ্ছে। একলব্য এই ভয়টাই কাটাতে চাইছে। সে আহেলীকে বলে, “এই বাড়িতে থাকলে তুমি অনেক ভালো থাকবে। সবাই তোমাকে অনেক ভালোবাসবে। তুমি তো একটা পরিবার চাইতে, একটা পরিবারের ভালোবাসা চাইতে। এই পরিবার তোমায় সেই ভালোবাসা দেবে। তার জন্য শুধু তোমায় এখানে আসতে হবে।” কথাগুলো শুনে বেশ অস্বস্তিতে পড়ে আহেলী।
আরও পড়ুনঃ জিলিপি করল সর্বনাশ! ঝিলিককে আঁখি ভেবে হাতেনাতে ধরল গৌরব! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এদিকে, রাঙাকে নিয়ে দুই বউয়ের মধ্যে অশান্তি লেগে যায়। তারা ওই মেয়েটাকে বাড়ির কাজের লোক বানিয়ে ফেলতে চায়। তারা দুজন মিলে ঝগড়া করতে থাকে এটা নিয়ে যে কার ঘর রাঙা আগে পরিষ্কার করবে। এসব জানতে পেরে টিচার দিদিমণি ভীষণ রেগে যায়। সে বলে, রাঙা এই বাড়িতে এসেছে কারণ তাকে সে বড় তীরন্দাজ বানাতে চায়। বাড়ির কাজ করা তার উদ্দেশ্য নয়। যদিও এই কথায় বিশ্বাস কর্ণপাত করে না দুই বউ। কারণ তারা দুজনেই রাঙাকে বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে চায়।

