রাঙ্গামতির স্বপ্ন পূরণের দায়িত্ব এবার আক্কুর! ছেলের কাঁধে বড়ো দায়িত্ব চাপিয়ে দিল টিচার দিদিমণি!

বাংলা নতুন ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। সেপ্টেম্বরের শেষ দিনে শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিক একেবারে নতুন একটি জুটিকে দেখা যাচ্ছে। এছাড়াও ধারাবাহিকের অভিনেত্রীও দর্শকমহলে একেবারেই নতুন। নায়িকা চরিত্রে থাকছে মনীষা মন্ডল, তিনি অভিনয় জগতে একেবারেই নাবাকতা একজন অভিনেত্রী। দর্শক এই নতুন জুটিকে কতটা ভালোবাসা দেয় সেটাই ধরা পড়বে সাপ্তাহিক টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আক্কুকে বাঁচাতে গিয়ে রাঙ্গামতির বাবা নিজের প্রা’ণ দিয়ে দিয়েছে, বো’মা ফেটে মৃ’ত্যু হয়েছে তার। এই ঘটনার পর থেকেই তো আক্কুর ধুম জ্ব’র। এদিকে রাঙ্গামতিও নাওয়া খাওয়া সব ভুলে গিয়েছে বাবার শোকে সে পাথর হয়ে গিয়েছে এক প্রকার। কারণ বাবা ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু রাঙ্গামতির পাশে এসে দাঁড়িয়েছে তার টিচার দিদিমণি। নমিতা রাঙ্গামতিকে থেকে কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে, তবে এরই মাঝে আসে নতুন বি’পদ।

Rangamoti Tirandaj, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, রাঙামতী তীরন্দাজ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Rangamoti Tirandaj Today Episode 5 October, দুই শালিক আজকের পর্ব ৫ অক্টোবর, রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ৬ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 6 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সহদেব নামক একটি গ্রামের গু’ন্ডা রাঙ্গামতিকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। রাঙ্গামতির বাবা নাকি সহদেবের সঙ্গে রাঙ্গামতির বিয়ে দেওয়ার কথা দিয়েছিল। এমনকি রাঙ্গামতির বাবা নাকি তার থেকে ৩৫ হাজার টাকা ধার নেয়। এ সমস্ত কথা শুনলে তো রাঙ্গামতি একেবারেই বিশ্বাস করতে চায় না। কারণ তার বাবা কখনই কারো থেকে ধার দেনা করে না। রাঙ্গামতির এই কথায় সহমত জানায় নমিতাও। আসলে সহদেব নামক ওই গুন্ডা ছেলেটির রাঙ্গামতির দিকে নজর রয়েছে। তাই এই সমস্ত মিথ্যে কথা বলে হয়তো রাঙ্গামতিকে সে নিজের করতে চাইছে। এদিকে রাঙ্গামতি সহদেবকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে কোনোমতেই তাকে বিয়ে করবে না।

এর মধ্যে সহদেবের সঙ্গে নমিতারও তর্কাতর্কি শুরু হয়ে যায়। সহদেব জানায় রাঙ্গামতি তাদের গ্রামের মেয়ে, তারা রাঙ্গামতির খেয়াল রাখবে নমিতাকে মাথা ঘামাতে হবে না। এর মধ্যে নমিতা প্রতিবাদ করতে গেলে তার পরিবারের লোকজনের দোহাই দিয়ে তাকে ভয় দেখাতে থাকে সহদেব। সহদেব ছেলেটা যে ভালো নয় তার উদ্দেশ্য যে ভালো না সেটা বোঝা যাচ্ছে তার কথাবার্তা শুনেই। রাঙ্গামতি সহদেবকে জানিয়ে দিচ্ছে দিয়েছে যে সে তাকে বিয়ে করতে পারবে না। তখন সহদেব একটি ভিডিও দেখিয়ে ভয় দেখায় রাঙ্গামতিতে। সেখানে দেখা যাচ্ছে সহদেব রাঙ্গামতির বাবাকে তারির নেশা করিয়ে রাঙ্গামতির সঙ্গে তার বিয়ের কথা বলিয়ে নিচ্ছে।

এরপর সেখানে উপস্থিত হয় আক্কু। আক্কু সহদেবকে জানায় রাঙ্গামতির বাবা যত টাকা ধার নিয়েছিল সহদেবের থেকে সেই টাকা সমস্ত কিছু শোধ করে দেবে আক্কু। সহদেব প্রথমে ধারের টাকা নিতে না চাইলেও পরে আক্কুর কথায় পিছিয়ে আসতে তাকে। এরপর সহদেবের সমস্ত ব্যাংক ইনফরমেশন নিয়ে সহদেবকে অনলাইনে টাকা ট্রান্সফার করে দেয় আক্কু। যদিও রাঙ্গামতি বাবার ধার করা সমস্ত টাকা তাকে শোধ করে দেওয়ার কথা দেয়।

আরও পড়ুনঃ আনন্দীর বাবাকে গ্রা’স করল নন্দিনীর নোং’রা প্ল্যান! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এরপরে একে একে বাড়ির সবাই উপস্থিত হয় সেখানে। আক্কু সহদেবকে টাকা শোধ করে দেওয়ার পর সেখান থেকে তাকে চলে যেতে বলে। এরপরে নমিতা রাঙ্গামতিকে বলে তার জিনিসপত্র গুছিয়ে নিতে নমিতা তাকে কলকাতায় তাদের বাড়িতে নিয়ে যাবে। সেখানে বড় আর্চারি কোচিং এ ভর্তি করে দেবে, তাকে বড় তীরন্দাজ বানাবে। মায়ের এই কথায় সমর্থক করে আক্কু। কিন্তু বাড়ির বাকি সদস্যরা নমিতার এই সিদ্ধান্ত অবাক হয়ে যায়। এমনকি নমিতার স্বামী ও তার সঙ্গে এই বিষয়ে আলাদা করে কথা বলতে চায়।

Back to top button