সেই ভ’য়ংকর অতীতকে আর ফিরতে দেবে না রাঙামতি! তার একমাত্র ভরসা টিচার দিদিমণি!

সম্প্রতি স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ধারাবাহিকের হাত ধরে নতুন জুটির সাথে পরিচয় ঘটতে চলছে দর্শকদের। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী মনীষা মন্ডল এবং অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙামতিদের গ্রামে নমিতার ছেলে, মেয়ে বৌমারা এসেছে। আজ তাদের মায়ের বিদায় সম্বর্ধনা এই গ্রামেই এত বছর পিটি শিক্ষিকা হিসেবে কাজ করেছেন তিনি। এই কারণে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নমিতার বড় এবং মেজো ছেলে এলেও এখনো এসে পৌঁছায়নি তার ছোট ছেলে। সে পেশায় পাইলট, তবে কিছু যান্ত্রিক গোলযোগের কারণে প্লেইন ল্যান্ড করতে সমস্যা হচ্ছিল। সেই কারণে বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তা করছিল।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২রা অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 2nd October)
ধারাবাহিকের আজকের প্রথম পর্বে দেখা যাবে অবশেষে নমিতার ছোট ছেলে নিজের বুদ্ধি, সাহসের মাধ্যমে প্লেন ল্যান্ড করার সফল হয়েছে। প্লেনে তার একজন বিমান সেবিকার সঙ্গে সম্পর্ক রয়েছে। তাদের সম্পর্কের কথা বাড়িতে এখনো তার বাবা মা জানে না কিন্তু ছেলের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে তার বাবা। এ কথা শুনে নমিতার বড় ছেলের বউ মনে মনে প্ল্যান করতে থাকে আর শাশুড়ির সম্পত্তির পরিমাণ নিয়ে হিসাব করতে থাকে। ওদিকে যে বিমানসেবিকার সঙ্গে তার সম্পর্ক রয়েছে সে এখনই বিয়ে করার জন্য প্রস্তুত না। তার অতীতের কিছু ঘটনার জন্য সে এখনো ভয় পায় বিয়েতে। তাই তারা একসঙ্গে থাকতে চাই তবে বিয়ে না করে।
এর পরে দেখা যায় নমিতার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মঞ্চে সুন্দর করে রাঙামতি তার টিচার দিদিমনির জন্য ফুল পাতা দিয়ে সাজিয়ে রেখেছে। নমিতা মঞ্চে উঠে গ্রামের প্রত্যেক ছেলে মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে বলতে থাকে। তিনি যে এত বছর এই গ্রামে কাটিয়েছেন ছেলেমেয়েদের সাথে সেই গল্প করতে থাকেন। আর এই গ্রাম থেকে যে অনেকেই দেশের ভবিষ্যতের হয়ে খেলবে সেটাও সুনিশ্চিত করে বলে। রাঙামতি যে তার মধ্যে অন্যতম বলেন তিনি।
আরও পড়ুনঃ বিজয়ার অপমানের বদলা নিল আনন্দী! চমকে গেল অদিদেব! জমে ক্ষীর আজকের পর্ব
এদিকে শাশুড়ি মায়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে এসেও নিজের আখেরটা গুছিয়ে নিতে ব্যস্ত বড় বউ। যতই তাকে তার স্বামীর থামানোর চেষ্টা করুক তত যেন সে আরো এ বিষয়টি নিয়ে ঘাঁটাঘাটি শুরু করে দেয়। এদিকে মঞ্চে নমিতা প্রত্যেককে জানাই সে রাঙামতির জন্য একটি বিশেষ উপহারের আয়োজন করেছে যেটা তার ছোট ছেলে নিয়ে আসছে কিন্তু তার ছোট ছেলে এখনো এসে পৌঁছতে পারেনি। এই কথা বলা মাত্রই সেখানে এসে হাজির হয় নমিতার ছোট ছেলে। হাতে রাঙামতির জন্য তীর ধনুক। তারপর মঞ্চে উঠে সকলের সামনে রাঙামতির হাতে সেই তীর ধনুক তুলে দেয় নমিতা এবং রাঙামতিকে বলে রাঙামতি পারবে তার এবং দেশের মুখ উজ্জ্বল করতে, তীরন্দাজে সোনা আনতে। এই কথা শুনে তো প্রত্যেকেই খুশি হয়ে যায় কিন্তু রাঙামতি মনে মনে অন্য কিছু ভাবতে থাকে এবারে দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়।

