নিজের অজান্তেই আক্কুকে ভালোবেসে ফেলল রাঙা! কি হতে চলেছে এর পরিণতি!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আক্কু কাজ থেকে ফিরে সোজা রাঙার একাডেমিতে যায় রাঙাকে নিয়ে আসতে। যেহেতু আক্কু জানতে পেরেছে উৎপল পালিয়েছে তাই আক্কুর রাঙার জন্য চিন্তা হতে থাকে। এরপর বাড়িতে এসে রাঙা আক্কু সবাইকে সবটা বলে। সবাই তাদের কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। নবারুণ জানায় এই কয়েকদিন রাঙার একাডেমীতে প্র্যাকটিস না করাই ভালো। বাইরে বিপদ রয়েছে।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২৫ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 25 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙা আক্কুর জামা কাপড় আয়রন করে দেয়। আক্কু আসলে অদিতিকে বলেছিল কিন্তু সেই সময় সেখানে রাঙা ছিল তাই সে নিজেই আক্কুর জামা কাপড় গুছিয়ে দেয়। কিন্তু আক্কু মনে মনে ভাবতে থাকে রাঙাকে এই ঘরে আসতে দেওয়া যাবে না। অনুমতি ছাড়া তো একেবারেই আসতে দেওয়া যাবে না।
এদিকে হঠাৎ দেখা যায় উৎপল সুব্রতকে ঘুম থেকে তুলে বৃন্দাকে ফোন করতে বলে। উৎপল রাঙার একাডেমির খোঁজ করতে থাকে। সে যতক্ষণ না পর্যন্ত রাঙার ক্ষতি করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই। তাই বৃন্দাকে ফোন করে সমস্ত খোঁজ খবর নিতে থাকে। বৃন্দা বারবার উৎপলকে সাবধান করে দেয়।
আরও পড়ুন: মেডিনেসেই রয়েছে আনন্দী! স্ত্রীকে খুলতে গিয়ে চক্রব্যূহে আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এদিকে বাড়ির সবাই মিলে সকালের জলখাবার খেতে বসে। আক্কুকে খেতে দেয় রাঙা। রাঙা না চাইতেও আক্কুর জন্য মনে মনে কিছু অনুভব করতে থাকে সেটা বোঝা যায়। খাওয়া দাওয়া করে আক্কু বাড়ির সবাইকে জানিয়ে বেরিয়ে পরে কাজে। আর ওদিকে আহেরি আক্কুকে ফোন করে আসতে বলে। দুজনে একসাথেই কাজে যাওয়ার জন্য তৈরি হয়। আক্কু আহেরিকে ফোন করে জানায় সে তাকে নিতে আসছে। সেটা রাঙা শুনে নেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

