বিজয়ার দেখানো পথেই মিলল সমাধান! আনন্দীকে খুঁজতে মরিয়া আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদিকে তিতির বারবার আনন্দীর নামে ভুলভাল কথা বোঝাতে থাকে। আর শুধু নিজেদের বিয়ের আলোচনা করতে থাকে। অন্যদিকে আদি রকেটের বাড়িতে গিয়ে আনন্দীর জিনিস দেখতে পেয়ে একেবারে ঘাবড়ে যায়, তার সবকিছু কেমন গুলিয়ে যায়। এদিকে তিতির নন্দিনীর কেবিনে বসে আদি এবং নিজের বিয়ের সেলিব্রেশন করতে থাকে। আসলে সবটাই নন্দিনীর সাজানো প্ল্যান। আদিকে আনন্দীর থেকে আলাদা করার জন্যই এই সবটা করেছে সে। আর তিতিরও সবটাই জানতো। অন্যদিকে বিজয়া আদিকে বারবার বোঝাতে থাকে সত্যিটা ভালো করে জানতে। আদৌ এই সমস্ত কিছু ঘটছে কিনা, নাকি সবটাই আদিকে দেখানো হচ্ছে সেটা ভালোভাবে জানতে।

আনন্দী আজকের পর্ব ২৩ নভেম্বর (Anondi Today Episode 23 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি তার মায়ের কথা শুনে আসল সত্যিটা খুঁজতে বেরোয়। এদিকে চৈতি সবটা শুনে নিয়ে নন্দিনীকে খবর দিয়ে দিয়েছে। তাই নন্দিনী তিতিরকে সেটা জানিয়েছে। আর আদি বাড়ি থেকে বেরোনোর সময়তেই তিতির এসে হাজির হয়ে গেছে। আদি তিতিরকে দেখে তো অবাক হয়ে গেছে। তিতির কি করে প্রতিবার সঠিক সময় চলে আসে সেটাই বুঝতে পারে না আদি। এদিকে আদি বাধ্য হয়েই তিতিরকে নিয়েই আনন্দীর খোঁজে বেড়িয়ে পড়ে। এরপর আদি গিয়ে পৌছায় রকেটে সেই বাড়িতে যেখানে রকেট এবং আনন্দীর জিনিসপত্র দেখেছিল সে।
আদির সামনে এলো সব সত্যি
তিতির বারবার আদিকে সেই বাড়িতে যাওয়াতে আটকানো চেষ্টা করলেও আদি আর কোন কথা শোনে না। জোর করে ঢুকে যায় সেখানে, গিয়ে দেখে সেখানে থাকে একজন বয়স্ক দম্পতি। তাদের কাছে রকেটের কাছে জিজ্ঞাসা করলে তারা জানায় রকেট তাদের এই বাড়িটা দুদিনের জন্য ভাড়া নিয়েছিল। তাদের পয়সার অভাব তাই রকেট যা টাকা দিয়েছে তাতেই রাজি হয়ে গিয়েছে। এরপর আদি আনন্দীর কথা জিজ্ঞাসা করে তাদের, কিন্তু তারা আনন্দীকে চেনে না, এমনকি ছবি দেখেও তারা আনন্দীকে চিনতে পারেনা। তখন আদির কাছে সবটাই স্পষ্ট হয়ে যায় যে এই সবটাই ছিল সাজানো। আদিকে দেখানো হয়েছে আর আদি তাই মনে মনে তার মাকে ধন্যবাদ জানায়। এদিকে তিতির পড়েছে মহাবিপদে। আদির সামনে সমস্ত সত্যিটা চলে আসছে দেখে সে ভীষণ ঘাবড়ে যায়।
আরও পড়ুনঃ বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে দিতিপ্রিয়া! মা হতে চলেছেন অবিবাহিতা অভিনেত্রী! মায়ের কাছে ক্ষমা চাইলেন তিনি!
এরপরে আদি আনন্দীকে খুঁজতে বেরিয়ে পড়ে সেখান থেকে। এবার যে করেই হোক আদি আনন্দীকে খুঁজে বের করবে। তার জন্য তাকে পুলিশের সাহায্য নিতে হবে। তাই সে ইন্সপেক্টর অমৃতা সরকারের সাহায্য নিতে ছুটে যায়। এদিকে তিতির আদির পিছন পিছন যেতে চাইলে আদি তাকে আর নেয় না। তিতির বাধ্য হয়ে নন্দিনীকে ফোন করে সবটা জানায়। এদিকে আদি গিয়ে পৌছায় অমৃতা সরকারের কাছে। তার কাছে গিয়ে আনন্দীকে খুঁজে বের করার সাহায্য চায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হবে।

