বৃন্দার প্রধান হাতিয়ার হয়ে উঠল আহেরি! মায়ের কথা রাখতে একি করল আক্কু! দুর্ধর্ষ আজকের পর্ব!
স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙা যাতে লগ্নভ্রষ্টা না হয় সেটা ভেবেই আক্কুর সাথে রাঙার বিয়ে দেয় প্রমিতা। মায়ের কথা রাখতে আক্কু এই বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আক্কু রাঙার বিয়ে দেখেই অসুস্থ হয়ে পড়ে আহেরি। কিন্তু আক্কু সম্পূর্ণ দায়িত্ব পালন করতেই এই বিয়েটা করেছে। রাঙাও ভালোমতো জানে আক্কু আহেরিকে কতটা ভালোবাসে। কিন্তু তাও প্রমিতা আক্কু এবং রাঙার ফুলশয্যার প্রস্তুতি শুরু করে।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২১ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 21 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙাকে ফুলশয্যার ঘরে পাঠানোর জন্য তাকে সাজিয়ে দিচ্ছে অদিতি। অন্যদিকে আক্কুর দুই বৌদি মিলে আহেরির মাথায় উল্টো পাল্টা কথা বোঝাতে থাকে। আক্কু যে রাঙার সাথে ফুলশয্যার ঘরে থাকবে সেটা শুনে ভয় পেয়ে যায় আহেরি। আহেরি ভাবতে থাকে আক্কু তার থেকে দূরে হয়ে গেলে সে কিছুতেই বাঁচতে পারবে না। আর এই ভয়টাই আহেরির মনে গেঁথে দিতে চায় বৃন্দা। তাই বৃন্দা বলে যে করেই হোক আক্কু এবং রাঙার ফুলশয্যা আহেরিকে আটকাতে হবে।
আক্কু রাঙার ফুলশয্যা আটকাতে চায় আহেরি
সেই জন্য আহেরি আক্কুর কাছে যায় আর আক্কুকে বোঝাতে থাকে যাতে রাঙার সঙ্গে কোনোভাবেই ফুলশয্যা না করে। আক্কু বোঝাতে থাকে যে সে শুধুমাত্র নিয়ম পালনের জন্য এই সমস্ত কাজ করছে সে কখনোই রাঙার জন্য কিছু অনুভব করে না, তার সবটা জুড়ে আহেরি রয়েছে। এদিকে প্রমিতা দাঁড়িয়ে আহেরি আক্কুর কথা শুনতে থাকে। মনে মনে তারও খুব কষ্ট হয় আহেরির জন্য। এদিকে আক্কু আহেরিকে বলে সে যেন তার উপর ভরসা রাখে। তারপর আক্কু আহেরিকে বাড়ি থেকে চলে যেতে বলে।
আরও পড়ুন: নিম ফুলের দৌলতেই প্রথম পাঁচে পরিণীতা! সম্প্রচারের প্রথম সপ্তাহেই বাজিমাত!
আক্কুর কথা শুনে আহেরি বাড়ি থেকে চলে যায়। এদিকে বৃন্দাদের প্ল্যান তো সফল হলো না। তারপর প্রমিতা আসে আক্কুকে বোঝাতে যে সে যেন আহেরিকে বুঝিয়ে বলে সবটা। এই আহেরি যেন আক্কুকে ভুলে যায়। এই কথা শুনে তো পায়ের তলা থেকে মাটি সরে যায় আক্কুর। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

