শেষ হলো ফুলকির জামানা! রাঙামতির দাপটে ছিটকে গেলো বেঙ্গল টপার!

বৃহস্পতিবার দিনটা ধারাবাহিক (Television Serial) প্রেমিদের কাছে বেশ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। কারণ এই দিনেই দর্শক জানতে পারেন তাদের পছন্দের ধারাবাহিকগুলি কে কত তম জায়গা দখল করে নিল। টিআরপি (TRP) বর্তমান সময়ে দাঁড়িয়ে ধারাবাহিকগুলির জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আর এই টিআরপি রেটিং (TRP Rating) সম্পূর্ণ নির্ভর করে থাকে দর্শকদের উপর। দর্শক ধারাবাহিক কতটা দেখছে, কতটা পছন্দ করছে সে সবকিছু নির্ভর করে টিআরপি রেটিং এর উপর।
এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যেগুলি টিআরপি তালিকায় বরাবর ভালো ফলাফল করে আসছে, শুরুর সময় থেকেই নিজেদের জায়গা ধরে রেখেছে। এই তালিকায় এর আগেও বেশ কিছু ধারাবাহিক ছিল এখনও বেশ কিছু ধারাবাহিক রয়েছে। আগে যেমন মিঠাই, অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকগুলি টিআরপি তালিকায় টানা টপ করতো। বর্তমানে কিছুদিন আগে পর্যন্ত নিম ফুলের মধু, ফুলকি এই ধারাবাহিকগুলি শীর্ষে ছিল। কিন্তু বর্তমানে নিম ফুলের মধু তো নিজের জায়গা হারিয়েছেই পাশাপাশি ফুলকিও নিজের জায়গা হারাচ্ছে।
টিআরপি তালিকায় ফুলকিকে টেক্কা দিচ্ছে রাঙামতি
টিআরপি তালিকায় চোখ রাখলেই বোঝা যাবে ফুলকি ধারাবাহিক ঠিক কতটা পিছিয়ে পড়ছে দিন দিন। যে ধারাবাহিক গত সপ্তাহ তার আগের সপ্তাহতেও দুর্দান্ত ফলাফল করে টিআরপি টপার হয়েছিল। সেই ধারাবাহিক বর্তমানে একটু একটু করে পিছিয়ে পড়ছে বিপরীত পক্ষের থেকে। চলতি সপ্তাহে ফুলকির রেটিং পয়েন্ট ৬.৯ আর তার উল্টো দিকে স্টার জলসার রাঙামতির রেটিং পয়েন্ট ৬.৬।
বুঝতেই পারছেন মাত্র ৩ পয়েন্টের জন্য এগিয়ে রয়েছে ফুলকি। যেটা খুব সহজে পরের সপ্তাহে রাঙামতি কভার করে দিতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে দর্শকদের মধ্যে রাঙামতি ঠিক কতটা জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে। যার কারণে এক সময়ের বেঙ্গল টপারকে টেক্কা দিচ্ছে তারা। আর এটা দেখার পর ফুলকি ধারাবাহিকের দর্শকদের তো ভীষণ চিন্তা হচ্ছে। কারণ আগামী সপ্তাহে হতেই পারে রাঙামতি টেক্কা দিয়ে দিল ফুলকিকে।
আরও পড়ুনঃ এই সপ্তাহে টিআরপি তালিকায় ছক্কা হাঁকালো জলসা! বেঙ্গল টপারের জায়গা দখল করল কথা!
দেখা যাক পরের সপ্তাহে কি হয়। এরকম ভাবে চলতে থাকলে রাঙামতি অনেকটাই এগিয়ে যাবে আর পিছিয়ে পড়বে ফুলকি। যদি ফুলকি ধারাবাহিককে নিজের জায়গা ধরে রাখতে হয় তাহলে নতুন টুইস্ট আনতে হবে। যেমন রাঙামতিতে প্রতি সপ্তাহে থাকছে নিত্যনতুন চমক। আক্কু, আহেরি এবং রাঙার সম্পর্ক নিয়ে বর্তমানে দেখানো হচ্ছে ধারাবাহিকের গল্প। তাই জন্যই দর্শকদের এই ধারাবাহিক বেশ পছন্দ হচ্ছে।

