মায়ের গায়ে হাত তুলছে লোভী ছেলে, রাঙা বউয়ের গল্পের সাথে বাস্তবের মিল! সত্যিই কি বর্তমান প্রজন্ম এতোটা অমানুষ?

বর্তমানে জি বাংলার একটি বেশ জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে রাঙা বউ। শুরুতে তেমন ভালো ফল না করতে পারলেও বর্তমানে ধারাবাহিক টিরটিআরপি সত্যিই আকর্ষণীয়। কমবেশি প্রায় প্রতি সপ্তাহেই পঞ্চম স্থানে দেখতে পাওয়া যায় এই ধারাবাহিককে। যেদিকে এবং যেভাবে এই ধারাবাহিকের গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাতে করে দর্শকদের ধারণা কিছুদিনের মধ্যেই টিআরপিতে আরো উন্নতি করবে এই ধারাবাহিক।

বর্তমানে ধারাবাহিক চলছে তুমুল ঝামেলা। এবং এই ঝামেলার সাথেই বাস্তবে ঘটে চলা দুই ভাইয়ের মাঝে চরম বিবাদের মিল খুজে পাচ্ছেন দর্শকরা। এ দিনের পর্বে দেখানো হয় ভাইদের মধ্যে লেগে গেছে তুমুল ঝামেলা। দুই ভাইয়ের মধ্যে প্রায় মারামারি কাটাকাটি অবস্থা। পরিবারের আরও দুই ভাই ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তাদের থামানোর। কিন্তু ঝগড়া না থেমে ক্রমশ বেড়েই চলেছে।

তবে তারা একা নয়, তাদের এই বচসার আগুনে ঘি ঢালছে দুই ছেলের দুই বউ। দুই বউয়ের মধ্যেও বেশ খানিকক্ষণ হাতাহাতি চুলোচুলি চলতে থাকে। পরিবারের বাকি ভাইয়েরা চেষ্টা করে যায় তাদের থামানোর কিন্তু তারা থামেনা। একে অপরকে নোংরা কটুক্তি করতে থাকে তারা কেউ বলে তোর হাত ভে’ঙে দেবো তো কেউ বলে তোর মুখ ভেঙে দেবো।

এতক্ষণ অব্দি তাও সহ্য করে নিচ্ছিলেন দর্শকরা কিন্তু এরপরই ঘটে গেল এক চরম দৃষ্টিকটু ঘটনা। ছেলেদের মা এসে তাদেরকে থামাতে চাইলে মায়ের গলা টিপে ধরল বড় ছেলে। বলে উঠলো এই গোটা সম্পত্তি আমার চাই। তুই দিবি আমায় লিখে? মায়ের গ’লা টি’পে ধরে তাকে তুই তুকারি করে অপমান অসম্মানে ভরিয়ে দিল ছেলে। প্রতিটি মায়ের কাছেই এমন দিন দেখাচ্ছে বোধহয় মরে যাওয়াই শ্রেয়। পাখির বড় মায়ের কাছেও সেই মুহূর্তে তেমনটাই মনে হচ্ছিল।

আমাদের সমাজে আড়ালে অন্তরালে অনেক পরিবারেই এমন ঘটনা ঘটে চলেছে। আজ টেলিভিশনের পর্দায় এইগুলি দেখে হয়তো দর্শকদের ভীষণ খারাপ লাগছে, কিন্তু একটু চোখ-কান খোলা রাখলেই এবং খবরের কাগজে চোখ বোলালেই মায়ের গা’য়ে হা’ত তো’লা, ভাইয়ে ভাইয়ে বিবাদ এবং সেখান থেকে খুন ইত্যাদির মত খবরগুলি হামেশাই চোখে পড়বে। সমাজের এক কঠিন এবং নোংরা বাস্তবকে তুলে ধরেছে রাঙা বউ। জিনিসটা দেখতেই এতটা কষ্টদায়ক তাহলে ঘটলে কতটা খারাপ লাগবে সেই অনুভূতি দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই বাস্তব দৃশ্যগুলিকে ফুটিয়ে তোলা হচ্ছে টেলিভিশনের পর্দায়।

Back to top button