‘পঞ্চমী’কে টপকে গেল ‘রাঙ্গা বউ’! টানটান উত্তেজনার পর্ব দেখিয়েও ‘পঞ্চমী’ টিআরপি তালিকায় মুখ রক্ষা করতে পারল না জলসার, উল্টো দিকে ‘রাঙ্গা বউ’য়ের ভক্তরা বেজায় খুশি

বাংলা টেলিভিশনের দুই প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল একে অপরের সঙ্গে সব সময় টিআরপি তালিকায় প্রতিযোগিতায় থাকে। প্রতিটি ধারাবাহিক একে অপরের সঙ্গে স্লট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। এবং প্রত্যেকটি ধারাবাহিকের ভক্তরা একে অপরের পছন্দের ধারাবাহিককে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম মন্তব্য করতে দেখা যায়। সেই সঙ্গে যদি বিপক্ষ চ্যানেলের ধারাবাহিকটি বেশি মার্জিনে পিছিয়ে পড়ে তাহলে তা নিয়ে ট্রোলিং কম হয় না।
প্রসঙ্গত স্টার জলসায় সন্ধ্যা সাড়ে ৮ টার স্লটে দেখতে পাওয়া যায় অতি অলৌকিক ধারাবাহিক ‘পঞ্চমী’। যেটি শুরুর প্রথম থেকেই স্লট লিড করে আসছে। তার উল্টোদিকে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘রাঙ্গা বউ’। আর এই ধারাবাহিক প্রথমবার এই সপ্তাহে স্লট লিড করেছে। অর্থাৎ পঞ্চমীর থেকে স্লট ছিনিয়ে নিয়েছে ‘রাঙা বউ’। তাই নিয়ে রাঙা বউয়ের ভক্তরা বেজায় খুশি। এই সপ্তাহে ‘রাঙা বউ’য়ের প্রাপ্ত নম্বর ৭.৪ এবং ‘পঞ্চমী’র প্রাপ্ত নম্বর ৬.৭।
জি বাংলার ধারাবাহিক শুরু হয়েছে কয়েক সপ্তাহ হয়েছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী শ্রুতি দাস এবং অভিনেতা গৌরব রায় চৌধুরীকে। জি বাংলায় এর আগে তাদেরকে দেখা গিয়েছিল ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে অভিনয় করতে। তাদের দুজনের জুটি আগে থেকেই দর্শকদের দারুন পছন্দ ছিল। আবার একবার সেই জুটি ফিরিয়ে আনায় ধারাবাহিক কর্তৃপক্ষের আশা ছিল যে দর্শকদের কাছে আবার একবার জনপ্রিয়তা পাবে তারা দুজন। এই সপ্তাহে এমনটাই দেখা গেল।
এবং স্টার জলসার ধারাবাহিক :পঞ্চমী’তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা রাজদীপ গুপ্ত এবং অভিনেত্রী সুস্মিতা দেকে। এই অতি অলৌকিক গল্প শুরুর প্রথম থেকেই দর্শকের বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুরু থেকেই স্লট লিড করে আসছে এই ধারাবাহিকটি। কিন্তু এই সপ্তাহে দেখা গেল পঞ্চমীর হাত থেকে স্লট ছিনিয়ে নিয়েছে রাঙা বউ। যা দেখে পঞ্চমীর ভক্তরা দুঃখিত হয়ে পড়েছে। ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই যেভাবে জনপ্রিয়তা পেয়েছে সেখানে এখন এত টানটান উত্তেজনার পর্ব দিয়েও কেন এত খারাপ ফল করলো সেটাই প্রশ্ন দর্শকদের।
প্রসঙ্গত এই নিয়ে এখন রাঙা বউয়ের ভক্তরা বেজায় খুশি কিন্তু পঞ্চমীর ভক্তরা দুঃখ প্রকাশ করছে। তার কারণ এতদিন ধরে পঞ্চমীর সেভাবে টানটান উত্তেজনার পর্ব না হওয়া সত্ত্বেও তারা স্লট লিড করে এসেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে গত সপ্তাহ থেকে পঞ্চমী নিজের রূপ ধারণ করা থেকে শুরু করে চিত্রার সঙ্গে লড়াই সবকিছুই করেছে তা সত্ত্বেও কেন টিআরপি তালিকায় স্লট লিড করতে পারল না এই প্রশ্ন বারে বারে উঠে আসছে।

