থাকার জন্য মাথার ওপর ছাদ নেই খাওয়ার জন্য টাকা নেই এদিকে হাতে লাখ টাকার ফোন! চরম ট্রোল রাঙা বউয়ের নায়ক
না আছে মাথার উপর ছাদ আর না আছে টাকা পয়সা, কিন্তু হাতে লাখ টাকার ফোন! ট্রোলের শিকার রাঙা বউ

কিছু মাস আগে সময়ে জি বাংলায় (Zee Bangla) যে কটি নতুন ধারাবাহিক (Bengali Serial) শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘রাঙা বউ’ (Ranga Bou)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাস (Sruti Das) এবং অভিনেতা গৌরব রায় চৌধুরীকে। এই ধারাবাহিকটি তাদের প্রথম ধারাবাহিক নয় যেখানে এই জুটিকে দেখা যাচ্ছে।
এই দুই অভিনেতা অভিনেত্রীর জুটি এর আগে থেকেই টেলিভিশনের (Bengali Television) দর্শকের কাছে ভীষণ প্রিয়। তার কারণ তারা দুজন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে অভিনয় করে আগেই মন জয় করেছে দর্শকের। তাই এই প্রিয় জুটিকে আবার নতুন ধারাবাহিকের মাধ্যমে ফিরে আসতে দেখে বেজায় খুশি হয়েছিল দর্শক।
সেই সঙ্গে এই ধারাবাহিকের গল্পতেও রয়েছে বেশ উত্তেজনা। তার কারণ রাঙা বউয়ের নায়িকা পাখি হল একটি গ্রামের প্রাণোচ্ছল, সরল, সাদা সিধে মেয়ে কিন্তু উল্টোদিকে নায়ক কুশ হলো শহরের ছেলে পরোপকারী, দয়ালু একজন মানুষ কিন্তু তার চরিত্রের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল সে সবকিছু ভুলে যায়। এই নিয়ে এগিয়ে যাচ্ছিল গল্প। টিআরপিতে (TRP) এই ধারাবাহিকের অবস্থান বেশ ভালো। আগের সপ্তাহে চতুর্থ স্থানে দেখা গিয়েছে এই ধারাবাহিকের নাম। বর্তমানে গল্পে এসেছে নানান মোড়।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী শত্রুর ষড়যন্ত্রের শিকার পাখি ও তার পরিবার। স্বামী সংসার নিয়ে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে তাদের। কিছুদিন আগেই একটি রাস্তার ধারের হোটেলে ঘুগনি পাউরুটি চা বিক্রি করতে দেখা যাচ্ছিল তাদের। তাদের অর্থ দিয়ে সাহায্য করার লোকও এই মুহূর্তে কেউ নেই।
কিন্তু একি কাণ্ড! কুশের হাতে লাখ টাকার ফোন! এটা কিভাবে সম্ভব? যে মানুষটার থাকার জায়গা নেই খাবার জন্য অন্য নেই তার হাতে লক্ষ টাকার ফোন কিভাবে আসতে পারে? দর্শকদের দাবি সেই ফোন বিক্রি করেই তো ঘর খাবার সব পেয়ে যাবে তারা। এই নিয়েই হাসির রোল উঠেছে দর্শকমহলে। হাতে ভীষণ দামি একটি ফোন এদিকে নাকি থাকার জায়গা নেই, সব মিলিয়ে হাসি-ঠাট্টার খোরাক হচ্ছে রাঙা বউয়ের কুশ ।


