টিআরপির তালিকায় মিঠাইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রামপ্রসাদ! সামনের সপ্তাহে মিঠাই আর স্লট পাবে না মত দর্শকদের

এই সপ্তাহের টিআরপি টপার ছিল পূর্ব প্রত্যাশিত। তবে আরো এক নতুন চমক দেখা গিয়েছে টিআরপিতে। রামপ্রসাদ এবং মিঠাই উভয়ে ধারাবাহিকের টিআরপি ৩.৭। অর্থাৎ এই সপ্তাহে সমান সমান ভিআরপি পেয়ে হাড্ডাহাড্ডি টক্কর চলছে মিঠাই আর রামপ্রসাদের মধ্যে। তবে দর্শকদের যা ধারণা তাতে মনে হচ্ছে পবর্তী সপ্তাহে মিঠাই কে পিছনে ফেলে এগিয়ে যাবে রামপ্রসাদ। অর্থাৎ স্লটলিড করবে রামপ্রসাদ ধারাবাহিক।
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বারবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে মিঠাই ধারাবাহিক। ঝড়ের গতিতে ভাইরাল হয় বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। তবে বাস্তবে এখনও তেমন কোনও খবর মেলেনি। ধারাবাহিক বন্ধের খবর গত এপ্রিল মাস থেকেই ছিল তুঙ্গে। তবে দর্শকেরা এই সত্যি মেনে নিতে নারাজ।
পাশাপাশি ধারাবাহিকের স্টাররাও এমনভাবে মনোহরা অর্থাৎ ধারাবাহিকের সেটের সঙ্গে আবেগে জড়িয়ে পড়েছেন, তাঁরাও যেন এই বাস্তবের মুখোমুখি হতে বেজায় কষ্ট পাচ্ছেন। তবে না, এমন কোনও তথ্যই এখনও চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়নি। তবে মনোহরা ছেড়ে টিমকে বেরিয়ে যেতে হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়েছেন অভিনেতা আদৃত রায়।
দর্শকরা মনে করছেন বর্তমানে মিঠাইতে দেখানো গল্পের তেমন কোন যৌক্তিকতা নেই। তারপরে একদম শেষ পথে অনেককেই দেখা যাচ্ছে না আর ধারাবাহিকে। হল্লা পার্টির অর্ধেক সদস্য অনুপস্থিত। এছাড়াও দাদু ঠাম্মি সহ বহু অভিনেতা-অভিনেত্রীদের দেখা মিলছে না ক’দিন ধরে। শুধু তাই নয় মিঠাই ধারাবাহিকের নতুন সেটটি অনেকটাই ছোট। তার মধ্যে কষ্টের সৃষ্টির মানিয়ে নিতে হচ্ছে তাদের। আর বর্তমানে আরো এক দুঃসংবাদ নিয়ে এসেছে মিঠাই অর্থাৎ সৌমিততৃষার শারীরিক অসুস্থতা।
এই সপ্তাহে প্রথম পাঁচের মধ্যে রয়েছে অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী, গৌরী এলো, নিম ফুলের মধু এবং রাঙা বউ। গত সপ্তাহে টিআরপি তালিকা দেখার পর দর্শকদের ধারণা ছিল এই সপ্তাহে স্লট লিড করতে পারে অনুরাগের ছোঁয়া। আর ব্যর্থ যাইনি সেই ভবিষ্যৎবাণী ৮.২ পেয়ে এই সপ্তাহে স্লট লিড করেছে অনুরাগের ছোঁয়া।

