দর্শকদের জন্য সুসংবাদ! ৬ বছর পর ফের ছোট পর্দায় ফিরছে রাখি-বন্ধন!

আমাদের কাছে ধারাবাহিক (Television Serial) তো একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। বিনোদন জগতে (Entertainment) এই ধারাবাহিকের ব্যাপক গুরুত্ব রয়েছে। তেমনি প্রতিদিনই নিত্য নতুন ধারাবাহিক শুরু হচ্ছে বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে। এই নতুন ধারাবাহিক শুরু হওয়ার পরেও এমন বেশ কিছু পুরনো ধারাবাহিক রয়েছে যেগুলি দর্শকের মনে আজীবন থেকে যায়। দর্শক সেই ধারাবাহিক গুলি কখনোই ভুলতে পারেন না।
এমন কিছু ধারাবাহিক রয়েছে যেগুলি শেষ হয়ে যাওয়ার পর তাদের কথা বছরের পর বছর ধরে মনে রেখে দেন দর্শক। সেরকমই একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল স্টার জলসার রাখি বন্ধন। এই ধারাবাহিকটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ২০১৬ সালে প্রথম এই ধারাবাহিককের সম্প্রচার শুরু হয়েছিল স্টার জলসার পর্দায়। দীর্ঘ তিন বছর ধরে অর্থাৎ ২০১৯ পর্যন্ত এই ধারাবাহিক চলেছিল রমরমিয়ে। সুতরাং বুঝতেই পারছেন ধারাবাহিকের জনপ্রিয়তা ঠিক কতটা ছিল দর্শক মহলে।
ধারাবাহিকের শুরু থেকেই বোঝা গিয়েভিল ভাই বোনের অটুট সম্পর্কের গল্প ফুটিয়ে তোলা হবে এই ধারাবাহিকের মাধ্যমে। ধারাবাহিকের ভাইবোনের চরিত্রে অভিনয় করেছিলেন দুই শিশু শিল্পী, কৃতিকা চক্রবর্তী এবং সোহম বসু রায়। যদিও সেই সময় শিশু শিল্পী চরিত্রে অভিনয় করলেও বর্তমানে তারা অনেকটাই বড় হয়ে গিয়েছে। কিন্তু এতগুলো বছর পেরিয়ে যাবার পরেও তাদের ভাই বোনের সম্পর্ক কিন্তু এখনো অটুট রয়েছে। রক্তের সম্পর্ক না থাকলেও কিভাবে পর্দা থেকে শুরু করে বাস্তবে এখন তারা ভাই বোন হয়ে উঠেছে সেটা সত্যি দেখে ভালো লাগে।
দীর্ঘ কয়েক বছর পর আবার একসাথে রাখি-বন্ধন
তারপরে মাঝে কেটে গিয়েছে বেশ কয়েক বছর। ধারাবাহিক শেষ হওয়ার পর প্রথমবার আবারো একই সাথে ধরা দিলেন কৃতিকা সোহম। দুজনকে একসঙ্গে আবার ফিরে পেয়ে দর্শক তো ভীষণই খুশি। তবে কোনো ধারাবাহিকে নয়, সম্প্রতি অভিনেত্রী পিয়ালী বসুর নিজের নতুন জীবন শুরু করেছেন। মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। অভিনেত্রী পিয়ালী বসু রাখি বন্ধন ধারাবাহিকে রাখি বন্ধনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই কারণেই অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন কৃতিকা এবং সোহম।
আরও পড়ুন: জীবনে নেমে এল ভয়ংকর ঝড়! বিরাট ক্ষতির সম্মুখীন দুই শালিকের ঝিলিক!
এখন তো দুজনে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে দীর্ঘ ছয় বছর পর আবার দুজনকে একই ফ্রেমে পেয়ে রাখি বন্ধন ধারাবাহিকের ভক্তরা তো ভীষণই খুশি। আবার কবে নতুন কোন ধারাবাহিকে দেখা যাবে দুজনকে সেই অপেক্ষাতেই রয়েছে দর্শক। দেখা যাক কবে আবার এই দুই তারকাকে দেখা যায় নতুন ধারাবাহিকে।

