অবশেষে দোষীদের শাস্তি!নিজের বাবার হাতে হাতকড়া পড়াতে গিয়ে ভেঙে পড়লো স্বয়ম্ভু, উর্মিলার স্মৃতিতে আবেগপ্রবণ রাজনাথ!

পৃথিবীর কোনও সন্তানই চায় না, নিজের বাবাকে শাস্তি দিতে এবং শাস্তি পেতে দেখতে। একজন সন্তানের জন্য সেটা ঠিক কতটা কষ্টকর হতে পারে ঠিক কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে সেটাই দর্শকরা বুঝতে পারছেন জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভুর মধ্যে দিয়ে। ভাগ্য তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে একজন পুলিশ হিসেবে তাকে তার কর্তব্য পালন করতেই হবে।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, একটু একটু করে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে ফেলেছে জগদ্ধাত্রী। না চাইতেও বাস্তবটা তাদের সামনে অনেকটাই কঠিন হয়ে উঠেছে। তারা ভাবতেও পারেনি, রাজনাথ মুখার্জীকে কোমরে দড়ি পরিয়ে তাদের হেফাজতে নিতে হবে। কিন্তু সমস্ত সাক্ষ্যপ্রমাণ তাদেরকে সেই পথেই চালিত করছে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নিজের বাবাকে অ্যারেস্ট করে আনতে হবে এটা বুঝতে পেরে প্রচন্ড ভেঙে পড়েছে স্বয়ম্ভু। তাকে হয়তো তার বাবা পুরোপুরি মেনে নিতে পারেনি কিন্তু সে রাজনাথকে নিজের বাবা হিসেবেই মেনে এসেছে এবং ভালোবেসে এসেছে। তাই বাবার সাথে এমন করতে তার মনটা কেঁদে উঠছে। কিন্তু পুলিশ হিসেবে এই দায়িত্ব তো তাকে পালন করতেই হবে। পুলিশের দায়িত্বে পরিবারকে বাদ দিলে চলেনা।
জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বোঝানোর চেষ্টা করে, যে বাবা নিজের স্ত্রীকে কখনো স্বীকার করতে পারেনি, যে বাবা নিজের সদ্যোজাত ফুটফুটে সন্তানকে অনাথ আশ্রমে দান করে দিয়েছে, সেই বাবার শাস্তি পাওয়াটাই দরকার। আর এই শাস্তি তাকে একদিন না একদিন পেতেই হতো। রাজনাথ মুখার্জী অপরাধের দুনিয়ায় চলে এসেছে তাই তার আর কোন নিস্তার নেই। তাকে ক্ষমা করা মানে অন্যায় করা।
আরও পড়ুন: ‘ভালো করে দোকান সামলাবি’- পর্ণার কথায় রাজি হয়ে সৃজনের দিকে সাহায্যের হাত বাড়ালো জেঠু
এদিকে উর্মিলা মুখার্জীর সাথে কাটানো দিনের একটি রেকর্ডিং রাজনাথকে পার্সেল করে জগদ্ধাত্রী। সেটা শুনে ভীষণ রেগে যায় বৈদেহি। সে বিশ্বাস করতে পারে না রাজনাথ একটা সস্তার গায়িকার সাথে এত কথা বলেছে। এই নিয়ে রাজনাথকে সে অনেক কথা শোনাতে থাকে। রাজনাথ উর্মিলার গলা শুনে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার অনুপস্থিতিটাকে মেনে নিতে পারে না। কিন্তু যাই হয়ে যাক না কেন বৈদেহি কখনোই তার জায়গা ছাড়তে চায় না। তার ছেলে সিংহাসনে বসবেই আর এই কথাটা বারবার রাজনাথের মাথায় ঢুকিয়ে দেয় সে।
View this post on Instagram

