জগদ্ধাত্রীর নতুন কেসে বিজয়লক্ষ্মীর নাম শুনে চমকে গেল কৌশিকী! ফের নতুন ঝড়ের মুখে জ্যাস

বর্তমানে রহস্য রোমাঞ্চ দিয়ে ভরা গল্প নিয়ে দর্শকদের ড্রয়িং রুমকে মাতিয়ে রেখেছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিক। টিআরপিতে বাজিমাত করছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও সেই প্রথম স্থানই টিকে রয়েছে এই মেগা। টিআরপি একেবারে আকাশ ছোঁয়া। সম্প্রতি একটা অনেক বড় অপরাধের ক্লাইম্যাক্স দেখে রীতিমত মুগ্ধ দর্শক মহল।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, বহুদিন ধরে একটা নোংরা খেলা খেলেই চলেছিল মা ও ছেলে ওঠার উৎসব এবং বৈদেহি। এবার সেই নোংরা খেলার অবসান ঘটিয়ে ন্যায় স্থাপন করল ধারাবাহিকের নায়িকা জ্যাস। আর একটাও বাঁচার উপায় রাখল না তারা। আইনের ফাঁক বলে একটা কথা রয়েছে বর্তমানে সেইটুকু নিয়ে বন্ধ করে দিয়েছে জগদ্ধাত্রী। কোন কিছু বলেই আর রেহাই পাবে না উৎসব।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী বাড়িতে ঢোকার সময় দেখে বরণডালা সাজিয়ে নিয়ে আসছে কৌশিকীর মেয়ে কাঁকন। এরপর সেই বরণডালা দিয়ে জগদ্ধাত্রীকে বরণ করে ঘরে তোলে কৌশিকী মুখার্জী। সে জগদ্ধাত্রীকে বলে, প্রত্যেকটা ঘরে তার মতনই বউ দরকার যে প্রয়োজনে খুন্তিও ধরতে পারে আবার লাঠিও চালাতে পারে। ঠিক তখনই সেখানে চলে আসে রাজনাথ। এই ঘটনাগুলোতে ভীষণ রেগে যায় সে কারণ তার স্ত্রী এবং ছেলে দুজনেই জেলে পড়ে রয়েছে।

কৌশিকী আর জগদ্ধাত্রী দুজন মিলে রাজনাথকে বলে, উৎসব রাজনাথের থেকে দশ লাখ টাকা নিয়ে নিজের বাবার নাম করে বিজু গায়েন নামক একজন গুন্ডাকে দেয় জগদ্ধাত্রীকে কিডন্যাপ করানোর জন্য। শুধু তাই নয় উপল মৈত্রকে দিয়ে কৌশিকীকে খুন করানোর চেষ্টা করে। রাজনাথ এগুলোর কিছুই বিশ্বাস করতে চায় না। জগদ্ধাত্রী বলে তার বিশ্বাসে এখন আর কিছুই আসে যায় না কারণ যে অপরাধ করেছে সে শাস্তি পাবেই।

আরো পড়ুন: ধারাবাহিকে নতুন মোড়, কোজাগরীর মুখোমুখি হলো উদ্যালক এর দ্বিতীয় স্ত্রী ও সন্তান!

এদিকে জগদ্ধাত্রীকে ফোন করে হর্ষবর্ধন বাবু। নতুন একটা কেস এসেছে, একজনের সন্তানকে খুঁজে দিতে হবে। ওনার নাম বিজয়লক্ষী ঘোষ। কৌশিকী জগদ্ধাত্রীকে বলে সে ঠিক পারবে এই সমস্যার সমাধান করতে। এর মাঝেই দিব্যা সেন কৌশিকীকে ফোন করে বুঝা যায় যে এটা কোন স্বপ্ন নয় সত্যি করে কৌশিকী আর জগদ্ধাত্রী ফিরে এসেছে। আর সমরেশ কৌশিকীর কাছে কাঁকনের সাথে দেখা করার পারমিশন চাইলে কৌশিকী বলে সে যখন খুশি এই বাড়িতে আসতে পারে কাঁকনের সাথে দেখা করতে।

Back to top button