ধারাবাহিকে নতুন মোড়, কোজাগরীর মুখোমুখি হলো উদ্যালক এর দ্বিতীয় স্ত্রী ও সন্তান!

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হলো জল থই থই ভালোবাসা (Jol thoi thoi Valobasa)। আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে অন্যরকম একটা প্লট বেছে নিয়েছে ধারাবাহিক নির্মাতারা। মা মেয়ের অসাধারণ রসায়ন দেখা যাচ্ছে এই ধারাবাহিকের পর্দায়। ধারাবাহিকের প্রধান চরিত্রে রয়েছে মা ও মেয়ে। একজন হলেন অপরাজিতা আঢ্য এবং অন্যজন হলেন অনুষা বিশ্বনাথন।
বহুদিন একটানা কাজ করার পর মাঝে টেলিভিশন জগত থেকে বেশ কিছুদিন উধাও ছিলেন অভিনেত্রী অপরাজিতা। এই মেগার হাত ধরেই বেশ অনেকটা সময় পর আবার টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এছাড়াও এই ধারাবাহিকের হাত ধরেই বাংলা টেলিভিশন জগতে প্রথমবার অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী অনুষা বিশ্বনাথন।
এই ধারাবাহিকটি শুরুতে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু ধীরে ধীরে ধারাবাহিকের টিআরপি (TRP) ক্রমশ কমতেই থাকছে। তাই ধারাবাহিক নির্মাতারা চেষ্টা করছে এক নতুন টুইস্ট আনার। গল্পে নতুন চমক এনে ধারাবাহিকের টিআরপি ফের আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার। সেই উদ্দেশ্য নিয়েই চ্যানেল সম্প্রচার করল এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও।
ধারাবাহিকের আসন্ন এই প্রোমোতে দেখা যায়, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে উদ্যালক আর কোজাগরী। ঠিক এমন সময় সেখানে এসে উপস্থিত হয় উদ্যালকের আরেক স্ত্রী এবং সন্তান। কোজাগরী তাদের না চিনতে পেরে তারা কে সেই কথা জিজ্ঞাসা করে। ভিতর থেকে ভীষণ ভয় পেয়ে যায় উদ্যালক। সে হয়তো কল্পনা করতে পারেনি একদিন তাকে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হবে।
আরো পড়ুন: জ্যাস সান্যালের কামালে আবার ছিটকে গেল সকলে! আবার নিজের জায়গায় পর্ণা, আজকের সেরা ৫ দেখলে চমকে যাবেন সকলে!
উদ্দালকের আরেক স্ত্রী ময়ূরাক্ষী এবং তার মেয়ে খিলখিল দুজনেই এখন উদ্যালকের দ্বারস্থ। অসুস্থতার কারণে কিছুদিন ওইখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্পর্কের ঘোরপ্যাচ না বুঝেই কোজাগরী ময়ূরাক্ষীর দিকে হাত বাড়িয়ে দেয়। ময়ূরাক্ষীও কোজাগরীর দিকে হাত বাড়িয়ে দেয়। এই হাত কি বন্ধুত্বের নাকি সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোনোর প্রথম ধাপ?

