প্রথমবার বাবা হয়ে পাশে দাঁড়ালো রাজনাথ! উৎসব নয়, স্বয়ম্ভুকে বাঁচাতে এগিয়ে এলো সে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যতদিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু অর্থাৎ অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং সৌম্যদীপ মুখার্জীর (Soumyadeep Mukherjee) জুটি। আর পাঁচজন স্বামীর মতো নয়, বরং স্ত্রীর পাশে বরাবর থেকেছে স্বয়ম্ভু। একজন পুরুষের উন্নতির পিছনে যেমন একজন স্ত্রীর হাত থাকে তেমনই একজন নারীর উন্নতির পিছনেও যে একজন পুরুষের সমর্থন থাকে সেটাই প্রমাণ করেছে জগদ্ধাত্রী।
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে কাকলি দেবীর মিথ্যে কেসে স্বয়ম্ভুকে ফাঁসিয়ে দিয়েছে দেবুদা, উৎসব আর দিব্যা সেন। মিথ্যে মেল পাঠিয়ে স্বয়ম্ভুকে ফাঁসিয়েছে তারা। যদিও হাল ছাড়েনি জগদ্ধাত্রী, কৌশিকী। ইতিমধ্যেই দেখা গেছে উৎসবের ফোন করে চেক করেছে জগদ্ধাত্রী। কিন্তু সেই ফোন স্বয়ম্ভুর মেল আইডি খুঁজে পায়নি সে। যদিও জগদ্ধাত্রী একথা বুঝে গিয়েছে যে দিব্যা সেনের সঙ্গে হাত মিলিয়েছেন কাকলি দেবী।
জগদ্ধাত্রী আজকের পর্ব ১৭ জুলাই (Jagaddhatri Today Episode 17 July)
তবে বর্তমানে ধারাবাহিকে দেখা গেছে কৌশিকী নিজের পেপারে জগদ্ধাত্রীকে নিয়ে লিখেছে একটি আর্টিকেল যেটা দেখে জগদ্ধাত্রীর প্রশংসা করতে থাকেন সকলে। তখনই কৌশিকী জগদ্ধাত্রীকে জানায় তার কাছে দিব্যা সেনের ব্যাপারে একটি তথ্য আছে যেটা হয়ত জগদ্ধাত্রীর কাজে আসতে পারে। কৌশিকী বলে দিব্যা সেন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হওয়ার আগে বেশ কয়েকবছর কাকলি দেবীর দলের একজন সক্রিয় সদস্যা ছিল।
স্বয়ম্ভুকে বাঁচাতে শহরের সেরা উকিলকে ঠিক করলেন রাজনাথ মুখার্জী
দিব্যা সেনের ব্যাপারে এই সংবাদ শুনে চমকে যায় জ্যাস। সে বলে এই সংবাদটি তার অনেক কাজে আসবে। এরপরই স্বয়ম্ভুর সঙ্গে কথা ফোন কথা বলতে থাকে জগদ্ধাত্রী। সে স্বয়ম্ভুকে বলে সব ঠিক হয়ে যাবে। তাদের সন্তান এই পৃথিবীতে আসার আগেই স্বয়ম্ভুকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে সে। এরপরই মুখার্জী বাড়ির সকলের ব্যাপারে জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করে স্বয়ম্ভু। ঠিক সেই মুহূর্তেই চলে আসে রাজনাথ মুখার্জী। তিনি বলেন তিনি স্বয়ম্ভুর জন্য এই শহরের সেরা উকিল ঠিক করেছেন স্বয়ম্ভু খুব শীঘ্রই নির্দোষ প্রমাণিত হবে।
আরও পড়ুন: প্রাণপ্রিয় দিদি রাইয়ের অপমানের বদলা নিতে শৌর্যের সাথে হাত মেলালো স্রোত!
বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে স্বয়ম্ভু। এদিকে কাকলি দেবী কথা মতো সাধুদাকে ফোন করি দিব্যা। সে জিজ্ঞাসা স্বয়ম্ভুকে কবে কোর্টে তোলা হবে? যদিও দিব্যার প্রশ্নের যথাযথ উত্তর না দিয়েই ফোন কেটে দেন সাধুদা। তারপরই তিনি ফোন করে জগদ্ধাত্রীকে এবং বলেন স্বয়ম্ভুকে কোর্টে তোলা হবে আর তাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে জ্যাস সান্যাল। যেটা শুনেই চমকে যায় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কী পারবে স্বয়ম্ভুকে বাঁচাতে? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।

