দীর্ঘ ১৫ বছর পর ফের একসাথে রাজা মধুবনী! ভালোবাসা ডটকমের পর আরও একবার নতুন ধারাবাহিকে ফিরছে জনপ্রিয় জুটি!

ধারাবাহিক জগতে (Bengali Television) এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা খুব অল্প সংখ্যক কাজের মাধ্যমেই দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। ধারাবাহিক জগতে তারা খুব বেশি কাজ করেনি ঠিকই কিন্তু তাদের অভিনয় বারবার দর্শকদের মুগ্ধ করেছে। সেরকমই একজন অভিনেত্রী বলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। ভালোবাসা ডট কম ধারাবাহিকের পর থেকে অভিনেত্রীর জনপ্রিয়তা এতোটুকু কমেনি। বরং যত দিন গেছে দর্শক মহলে তার জনপ্রিয়তা আরো বেড়েছে।
ভালোবাসা ডট কম ধারাবাহিকের পর ফাগুন বউ, ভানুমতির খেল, সাত ভাই চম্পা ধারাবাহিকে ছোটখাটো পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল মধুবনীকে। তবে সেগুলি খুবই অল্প সময়ের জন্য। ভালবাসা ডট কম ধারাবাহিক শেষ হবার পরেই সহ অভিনেতা রাজা গোস্বামীকে বিয়ে করেন মধুবনী। তারপরই স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বিয়ের কয়েক বছর বাদে তাদের জীবনে আসে নতুন সদস্য। এখন স্বামী, সন্তান, সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
দর্শকেরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কবে আবার অভিনেত্রীকে টিভির পর্দায় দেখতে পাবেন তার জন্য। অনেকেই আবদার করেন মধুবনীকে নতুন ধারাবাহিকে ফিরে আসার জন্য। তবে মধুবনী ব্যস্ত তার স্যালন এবং ব্লগ ভিডিও নিয়ে। ইউটিউবে নিত্যদিনের ব্লগ ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। তবে এবারে রাজা মধুবনী ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর। আবারো একসাথে জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরছেন রাজা এবং মধুবনী।
খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে দুজনকে। ভালোবাসা ডটকমের পর এই প্রথম আবারও একই ধারাবাহিকে টিভির পর্দায় দর্শক তাদের প্রিয় জুটিকে দেখতে পাবেন। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোন ধারাবাহিকে তাদের একসাথে দেখা যাবে, নতুন কোন ধারাবাহিক আসছে কিনা। আসলে না স্টার জলসা-ই একটি জনপ্রিয় ধারাবাহিক চিরসখাতে দেখা যেতে চলেছে মধুবনীকে। আর ওই একই ধারাবাহিকে রাজাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে।
আরও পড়ুনঃ চন্দ্রর বিরুদ্ধে মোক্ষম প্রমাণ জোগাড় করল কমলিনী! কোর্টে প্রমাণ পেশ করতেই খুলে গেলো চন্দ্রর মুখোশ!
চিরসখা ধারাবাহিকে কমলিনীর পক্ষের উকিল হিসাবে দেখা যাবে মধুবনীকে। ওই একই ধারাবাহিকে কমলিনীর ছোট ছেলের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজা গোস্বামী। অল্প সময়ের জন্য হলেও এবারে মধুবনী এবং রাজাকে আবার একসঙ্গে দেখতে চলেছেন দর্শক। বর্তমানে ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। কমলিনী এবং চন্দ্রর ডিভোর্স মামলা পৌঁছে গেছে কোর্ট পর্যন্ত। এবারে দেখার অপেক্ষা কমলিনীর উকিল তাকে কিভাবে সঠিক বিচার পাইয়ে দেবে। দেখা যাক মধুবনী এই চরিত্রে কতটা সাবলীল অভিনয় করতে পারে। এতদিন পর অভিনেত্রীকে আবার টেলিভিশনের পর্দায় দেখতে পেয়ে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না।

