ফের অবিশ্বাসের পাহাড় আ’ছড়ে পড়ল রায়ের বুকে! অনির্বাণের প্রশ্ন মানে ক্ষ’তবিক্ষত রাই!

সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে নতুন করে শুরু করার পর যখন আবার একরাশ অবিশ্বাস মানুষকে ঘিরে ধরে তখন বোধহয় বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যায়। আর ঠিক সেটাই হয়েছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের সাথে। অনেক কষ্টে নিজের ভেঙে যাওয়া মনটাকে জোড়া লাগিয়ে ছিল সে, কিন্তু আবারো ভাঙ্গনের দিকেই এগিয়ে চলেছে রাইয়ের মন।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই আর অনির্বাণ নীলাঞ্জনার জন্য বহুদিন একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল। কিন্তু অনির্বাণ অনেক কষ্ট করে আবার ফিরিয়ে এনেছে নিজের ভালোবাসাকে। প্রথম দিকে সবটা ঠিক করতে না পারলেও ধীরে ধীরে রাই অনির্বাণের ভালোবাসার কাছে ধরা দিয়েছে। কিন্তু তারপরেই ঘটে গেল এই অবাঞ্চিত ঘটনা। যেটা হয়তো আবার দুজনকে দুই মেরুতে ঠেলে দেবে।
মিঠিঝোরা আজকের পর্ব ২২ আগষ্ট (MithiJhora Today Episode 22 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে তার চোখ মুখ দেখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অনির্বাণের কাছে এসে আর কিছুই লুকিয়ে রাখতে পারছে না। অনির্বাণ রাইকে নিয়ে ডাক্তারখানায় যাবে বলে ঠিক করে ফেলে। প্রথমে অসম্মতি জানালেও পরে রাই বিবেচনা করে দেখে বিষয়টা আর জটিল করে লাভ নেই। সে ডাক্তার দেখাতে হাসপাতালে চলে যায়।

অবিশ্বাস ফুটে উঠল অনির্বাণের মুখে চোখে
ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা-নিরীক্ষা করার পর রাইকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে যাতে রায় বুঝতে পারে ডাক্তার ভাবছে রাই হয়তো মা হতে চলেছে। ডাক্তার এরপর নিজের সন্দেহটাই রাইকে জানায়। রাই বলে, এটা হওয়াটা কোনভাবেই সম্ভবই নয়। রাই কিছুতেই ডাক্তারকে বোঝাতে পারেনা তাদের মধ্যে এমন কোন সম্পর্ক কখনো তৈরি হয়নি। এরপর মাতৃত্ব পরীক্ষা করার কিট দিয়ে আরো একবার পরীক্ষা করার পর ডাক্তার নিশ্চিত হয়ে বলে ধারাবাহিকের নায়িকা মা হতে চলেছে।
আরও পড়ুন: ইন্দ্র কুমারের খেলা শেষ! তার কালো চরিত্রটা বেরিয়ে পড়ল বাংলার জনগণের সামনে!
কথাটা যখন ডাক্তার অনির্বাণকে এসে বলে তার মুখ থেকে সমস্ত আনন্দ কেমন যেন উধাও হয়ে যায়। আবারো এক চর’ম অবিশ্বাস ফুটে ওঠে অনির্বাণের গোটা মুখে। রাই বুঝতে পারে অনির্বাণ আবার তাকে ভুল বুঝছে। ডাক্তার তাদেরকে জানায়, একবার ঠিক করে নিশ্চিত হতে গেলে একটা ইউরিন টেস্টের প্রয়োজন। সেটা যেন রাই তাড়াতাড়ি এসে করিয়ে নেয়। রাই নির্বিকার কারণ সে জানে সে কোন দোষ করেনি। কিন্তু অনির্বাণ কিছুতেই বিশ্বাস করতে পারছে না।

