ইন্দ্র কুমারের খেলা শেষ! তার কালো চরিত্রটা বেরিয়ে পড়ল বাংলার জনগণের সামনে!

সব সময় সত্যনিষ্ঠ এবং বাস্তব বিষয়বস্তুকে এই তুলে ধরার চেষ্টা করে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। এইবার সমাজের এই পরিস্থিতিতে নিজস্ব উদ্যোগে ধারাবাহিকটি নিজের গল্পের মাধ্যমে টেলিভিশনের পর্দায় বাংলার এই মা মেয়েদের উপর হওয়া অ’ত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সবার মনোবল হাজারগুন বাড়িয়ে দিল। যত দিন যাচ্ছে আরো বেশি করে জমি উঠছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা প্রতিজ্ঞা করেছিল সে এত সহজে কিছুতেই হার মানবে না। শুধুমাত্র বর্ষা নয়, এই সমাজে প্রত্যেকটা অত্যা’চারিত মেয়েদের উপর হওয়া অত্যা’চারের উচিত বদলা নেবে সে। আর সেটা নিতে সফল হল ধারাবাহিকের নায়িকা। আজকের পর্ব ছিঁড়ে গেল বাংলার দর্শকদের মধ্যে। টিআরপিতে এই সপ্তাহে প্রথম থেকে তৃতীয় স্থানে চলে এলেও দর্শকদের মনে ধারাবাহিকটি নিজের জায়গা আরও একটু বিস্তৃত করল।

Neem Phuler Modhu Today Episode 19 June

নিম ফুলের মধু আজকের পর্ব ২২ আগষ্ট (Neem Phuler Modhu Today Episode 22 August)

ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, লাইফ নিউজের তরফ থেকে ইন্দ্র কুমারকে ফোন করে বলা হয়, নিউজ চ্যানেল তার একটা সাক্ষাৎকার নিতে চায় এবং তার আসন্ন ছবির প্রচার করতে চায়। পাশাপাশি সবার সামনে তাদের চ্যানেলের তরফ থেকে ইন্দ্র কুমারের থেকে অন ক্যামেরা ক্ষমা মার্জনা করতে চায়। এমন একটা লোভনীয় সুযোগ হাতছাড়া করা যায় নাকি? রাজি হয়ে যায় ইন্দ্র কুমার। টোপ গিলে নেয় সে।

ইন্দ্র কুমারের পর্দা ফাঁ*স

নিউজরুমে এসে দেখতে পায় অভিমন্যু নয়, তার সাক্ষাৎকার নেবে স্বয়ং আলোকপর্ণা। যেটা দেখে রীতিমত হতভম্ব হয়ে যায় ইন্দ্র কুমার। ধারাবাহিকের নায়িকা বলে, ভগবান তাকে এখন অব্দি বাঁচিয়ে রেখেছে কারণ এখনো অনেক কাজ বাকি রয়ে গিয়েছে তার। সবার সামনে ইন্দ্রকুমারের ভ*ণ্ডামি ফাঁ*স না করে সে কোথাও যেতে পারবে না। এরপর একে একে সেই সমস্ত মেয়েদের হাজির করা হয় যাদের সঙ্গে ইন্দ্র কুমার পশুর মত আচরণ করেছে।

আরও পড়ুন: বিজেপির টিকিটে দাঁড়িয়ে হেরে গিয়ে হন গৃহবন্দি! নেমে আসে দুঃসময়! পাশে ছিলেন না কেউ!

তখন অব্দি সবটা পরিষ্কার হয়নি, তারপরেই প্রবেশ করে রোহিণী। চালানো হয় সেই ভিডিওটি যেটা দেখার পর আর কারোর মনে কোন সংশয় থাকা উচিত নয়। ইন্দ্র কুমার রোহিণীর সাথে যেটা করার চেষ্টা করেছে সেটা দেখার পরে বাংলার দর্শকদের সমস্ত ভুল ভেঙ্গে যায়। ইন্দ্র কুমার এমন ফ্যাসাদের পড়ে যে এই ভিডিও এবং এই ঘটনাগুলোকে অস্বীকারও করতে পারে না। মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় ইন্দ্র কুমার। অবশেষে জিতে যায় ধারাবাহিকের নায়িকা। জিতে যায় সমাজের সেই সমস্ত অ’ত্যাচারিত মেয়েরা যারা শো’ষণের শিকার।

Back to top button