রাইয়ের পাশে দাঁড়ালো সার্থক! তার কান্ড দেখে ভীষণ খুশি রাই!

বর্তমানে বাংলা টেলিভিশনের বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে দর্শকদের নজর কেড়েছে মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকটি। এই ধারাবাহিকের থেকে আকর্ষণীয় চরিত্র হচ্ছে নায়িকা রাই। এখানে তিন বোনের গল্পকে সমানভাবে গুরুত্ব দিয়ে দেখানো হচ্ছে। বর্তমানে বেশ সমস্যায় পড়েছে ধারাবাহিকের নায়িকা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বেশ অনেকদিন ধরেই রাই এর শরীরটা শুকিয়ে যাচ্ছিল। বমি পাওয়া, খেতে বসে বমি হয়ে যাওয়া, মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়া প্রভৃতি জিনিসপত্রগুলো রাইয়ের সাথে বেশ অনেকদিন ধরেই ঘটে চলেছিল কিন্তু সে নিজের শরীরের দিকে একবারও খেয়াল করেনি। অনির্বাণের সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে সে জানতে পারে, সে নাকি মা হতে চলেছে। কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভুল। যেটা অনির্বাণ কিছুতেই বিশ্বাস করতে চায় না।

অনির্বাণ প্রতিনিয়ত খুব খারাপ ব্যবহার করতে থাকে রাইয়ের সঙ্গে। নায়ক এবং তার মা সোহিনী দুজন মিলেই নানা রকম ভাবে অপমান করে রাইকে ভিতর থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। রাই খুব ভালো করেই জানে তার পক্ষে এই মুহূর্তে মা হওয়া সম্ভব নয়। কারণ সে এমন কিছু ঘটিয়ে আসেনি যার ফলে এটা হতে পারে। কিন্তু লজ্জার মাথা খেয়ে এসব সে কাউকে বলতেও পারছে না। আর এই স্বাভাবিক বিষয়টা বুঝতে পারছে না অনির্বাণ। অবশেষে রাই ঠিক করে যা করার এবার তাকে নিজেকেই করতে হবে।
আরো পড়ুন: পাতে দেওয়ার যোগ্য নয়, বর্তমান সময়ের বাংলা সিনেমা, তবুও নন্দনে চলে! অকপটে দেবেশ রায় চৌধুরী!
এই মুহূর্তে রায়ের সবথেকে বড় ভরসার জায়গা হয়ে ওঠে স্রোত। সে স্রোতকে ফোন করে গোটা বিষয়টা বলে এবং সামনাসামনি দেখা করে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ নেয়। এরপর স্রোত তাকে তার আঙ্কেলের কাছে নিয়ে যায়। সেখানে স্রোতের আঙ্কেল অর্থাৎ সার্থকের বাবা এবং আরো কয়েকজন ডাক্তারের মিলিত হয়ে এই গোটা বিষয়টা নিয়ে একটা মিটিং করে। তারপর তারা ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব রাইয়ের অপারেশন করতে হবে।
View this post on Instagram
সার্থকের ব্যবহারে ভীষণ খুশি রাই
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সকাল হতেই স্রোত নিজের দিদিকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলে। কারণ অপারেশনের সময় হয়ে যাচ্ছে। সেই সময় সেখানে চলে আসে সার্থক। সে স্রোতকে ফোন করে বলে, সে তার বাড়ির বাইরে অপেক্ষা করছে। তার দিদিকে সার্থক নিজে নিয়ে যাবে। স্রোত যদি চায় তাহলে সেও তাদের সাথে যেতে পারে। তোদের পাশে দাঁড়িয়ে সবটাই শুনতে থাকে রাই। সে বুঝতে পারে তার বোন একদম ঠিকঠাক জায়গায় নিজের মন দিয়েছে।

