মিঠিঝোরায় শৌর্য্যর প্রত্যাবর্তন! সেই পুরনো আমেজে ফিরছে রাই শৌর্য্যর জুটি! সেই বার্তাই দিলেন স্বয়ং নায়ক?

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিকগুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের প্রথম দিন থেকেই একটু একটু করে দর্শকের মন জয় করে নিচ্ছে। তিন বোনের জীবনের গল্প নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের গল্প।
ধারাবাহিকটি শুরু হয়েছিল রাই শৌর্য্যর জুটি দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকের গল্প। তবে ধারাবাহিকের গল্প মাঝপথে গিয়ে পরিবর্তন হয়। প্রোমোতেই দেখানো হয়েছিল যে বিপদে পড়ে রাই বাধ্য হয়ে নিজের প্রেমিকের সঙ্গেই মেজ বোনের বিয়ে দিচ্ছে। তেমনটাই দেখানো হয়েছিল ধারাবাহিকে।
তবে ধারাবাহিকের শুরুর দিন থেকে রাই শৌর্য্যর জুটি বেশি পছন্দ করেছেন দর্শক। তাদের যদি এভাবে আলাদা হয়ে যাওয়া দর্শকদের একটুও ভালো লাগেনি। বহুবার দর্শক শৌর্য্য রাইয়ের জুটি ফিরিয়ে আনার অনুরোধ করেছেন। নীলুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর অনেক দর্শকই ভেবেছিলেন হয়তো এবারে ফিরবে পুরোনো জুটি। অনির্বাণের সাথে একাধিক ঝামেলা ঝগড়ার পর দর্শকেরা চেয়েছে শৌর্য্য যাতে ফিরে আসে রাইয়ের জীবনে, কিন্তু সেটাও হয়নি।
তবে এবারে দর্শকদের সেই মনের ইচ্ছে পূরণ হতে পারে। কারণ ইতিমধ্যেই ধারাবাহিকে রাই এবং অনির্বাণের ডিভোর্স হয়ে গিয়েছে। অন্যদিকে নিলুর সাথেও শৌর্য্য ডিভোর্স চলছে। তাই হয়তো আবার ফিরতে পারে রাই শৌর্য্যর জুটি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে শৌর্য্য অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি রায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি থেকেও উঠে এসেছে দর্শকের মনে নানান রকম প্রশ্ন।
আরও পড়ুনঃ গাড়িতেই কারসাজি! আনন্দীকে বিপদে ফেলতে নতুন ফন্দি! অন্ধকারে তিতিরের ওপর নজর রাখছে অজ্ঞাত দুটো চোখ!
সপ্তর্ষির পোস্ট করা ছবিতে রাই, বউমনি এবং আগে যে রাইয়ের দাদাভাইয়ের চরিত্রে যিনি অভিনয় করতেন তার সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন নস্টালজিয়া। তবে এই পুরনো ছবি পোস্ট করে কি বোঝাতে চাইলেন অভিনেতা? তবে কি দর্শকদের মনের ইচ্ছে পূরণ হতে চলেছে? যদিও চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে এ বিষয়ে এখনো কিছুই জানায়নি। আর যদি এই জুটি ফিরে আসে তাহলে কেমন লাগবে দর্শকদের?

