সব আনন্দ মাটি করে দিলো রাই, অনির্বাণকে প্রত্যাখ্যান করলো সে! কারণটা জানতে পেরে অবাক অনির্বাণ!

শুধুমাত্র আজকের কথা ভেবে কোনো কাজ করে না জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। সে অনেক দূরদর্শী। আগামী দিনের কথা ভেবে তবে সামনের দিকে এগোয় রাই। সেটা করতে গিয়েই অনেক বড় কাণ্ড করে বসলো সে। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি জমজমাট হয়ে উঠেছে। শক্তিশালী প্রতিপক্ষ থাকা সত্বেও টিআরপিতে বেশ ভালো জায়গা দখল করেছে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেকদিন ধরেই অনির্বাণ পরিকল্পনা করছিল রাইকে সবার সামনে বিয়ের প্রস্তাব দেওয়ার আর এই কাজে তাকে সাহায্য করছিল স্রোত। রাই এইসবের কোনো কিছুই জানতো না। কারণ তারা ভেবেছিল রাইকে একেবারে চমকে দেওয়া হবে। তবে এটা করতে গিয়ে যে তারা নিজেরাই চমকে যাবে সেটা তারা ভাবতেও পারেনি। এমনই কিছু ঘটল এই দিনের পর্বে।
মিঠিঝোড়া আজকের পর্ব ১৭ জুন (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 17 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বিধ্বস্ত হয়ে অফিস থেকে ফিরেছে রাই। তাকে দেখে বউ মনি বলে তার কি শরীর খারাপ? রাই জানায়, সে একদম ঠিক আছে। এবার তাকে বেরোতে হবে। তার বেরোনোর কথা শুনেই নন্দিতা বাধা দেয়। সে বলে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে তাই রাইকে এখন কোথাও যেতে দিলে চলবে না। স্রোত তখন তার মাকে বলে, একটা দিন কাজগুলো মেজদি ভাই সামলে নেবে। নিলু জানিয়ে দেয় সে কিছু করতে পারবে না। স্রোত তখন বলে, নকল প্রেগনেন্সির নাটকটা রাই তাকে করতে বলেনি তাই এখন যা যা হচ্ছে সবটাই তাকে মেনে নিতে হবে।
অনির্বাণের প্রস্তাব মেনে নিলো না রাই
রাই তার মাকে বলে, সে কথা দিয়েছে ওই অনুষ্ঠানে যাওয়ার। তাই এখন সে কোনভাবেই নিজের কথার খেলাপ করতে পারবে না। কিন্তু নটার মধ্যে সে বাড়ি ফিরে আসবে। এরপর তাড়াতাড়ি তৈরি হয়ে অনির্বাণের বলা ঠিকানায় পৌঁছে যায় রাই। তখনো অবধি কেউ এসে উপস্থিত হয়নি। সে তার স্যার এবং স্যারের হবু বউয়ের জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসে। সেটা অনির্বাণের হাতে তুলে দেয় রাই।
এরপর অনির্বাণ রাইয়ের অনেক প্রশংসা করে। কিন্তু রাই সেসব মোটেই সহজ ভাবে নিতে পারে না এবং পরবর্তীতে এসব করতে বারণ করে। সেখানে বউ মনি আর স্রোতকে আসতে দেখে চমকে যায় রাই। তারপর সবাই এসে উপস্থিত হলে সবার সামনে আংটি দিয়ে রাইকে বিয়ের প্রস্তাব দেয় অনির্বাণ। রাই সেই প্রস্তাব গ্রহণ করতে পারে না। তার মনে হয় অনির্বাণ আবার আগের মতন তার অনুভূতি নিয়ে খেলছে। এছাড়াও যে সম্পর্কে শুরুতেই এত বাধা এসেছে সেটাকে আর এগিয়ে না নিয়ে যাওয়াই ভালো এমনটাই জানায় রাই।

