বাপের বাড়িতেও ঠাঁই হলো না রাইয়ের! এই অবস্থায় কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে রাই?

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছে তার মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকের কাহিনী বারবার নেট দুনিয়ার সদস্যদের মাঝে চর্চায় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে অভিনেত্রী আরাত্রিকা মাইতির (Aratrika Maity) অভিনীত রাইপূর্ণার চরিত্র হোক বা দেবাদৃতা বসুর (Debadrita Basu) অভিনীত নীলাঞ্জনার চরিত্র বারবার সমালোচনার মুখে পড়ছেন তারা। যদিও মাঝে ধারাবাহিকের কাহিনী দেখে বেশ উৎসাহী হয়ে পড়েছিলেন দর্শকরা।

তবে বর্তমানে একেবারেই ঘুরে গেছে মিঠিঝোরার গল্প। নতুন মোড় নিয়েছে ধারাবাহিকের কাহিনী। শুরুর থেকেই দেখা গেছে সুখ সহ্য হয়নি রাইয়ের কপালে। একসময় শৌর্য্যকে ভালোবেসে সংসার শুরু করার স্বপ্ন দেখেছিল রাই। কিন্তু অচিরেই ভেঙে যায় সেই সম্পর্ক। তারপরই রাইয়ের জীবনে আসে অনির্বাণ। অনির্বাণের ব্যবহার, কথাবার্তা, চিন্তাধারা মন ছুঁয়ে যায় রাইয়ের। অজান্তেই অনির্বাণকে ভালোবেসে ফেলে রাই।

aratrika maity

যদিও একতরফা ছিল না এই প্রেমের সম্পর্ক। রাইকেই পছন্দ করেছিল অনির্বাণ। জানিয়েছিল অতীতের সমস্ত কষ্ট ভুলে রাইকে বিয়ে করে সংসার পাততে চায় সে। মস্তিষ্ক বাধা দিলেও ভালোবাসার হাতছানিকে উপেক্ষা করতে করতে পারেনি রাই। অনির্বাণের ভালোবাসায় সাড়া দেয় সে। শৌর্য্যর কারণে মাঝে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি সেই দূরত্ব ছিল ক্ষণিকের। স্রোতের থেকে সমস্ত সত্যিটা জেনে রাইকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় অনির্বাণ।

রাইকে ত্যাগ দিয়ে চলে গেল অনির্বাণ

তাড়াহুড়ো করে হয়ে যায় দুজনের বিয়ে। যদিও দিদি সুখে সংসার করবে এটা একেবারেই করতে পারেনি নীলু। সেই কারণেই প্রথমে ঘুমের ওষুধ খেয়ে বিয়ে ভাঙার চেষ্টা করে সে। কিন্তু তাতেও যখন দেখল লাভ নয়নি, তখনই মোক্ষম চাল দিল নীলু। শৌর্য্য আর রাইয়ের একান্ত মুহূর্তের ছবি সে একটি বক্স করে দিয়ে দিল অনির্বাণকে। শৌর্য্য আর রাইয়ের ঘনিষ্ট মুহূর্তের ছবি দেখেই মেজাজ হারায় অনির্বাণ। রাইকে যা নয় তাই বলে অপমান করে দূরে ঠেলে দেয় সে।

আরও পড়ুন: জ্যাসের হাতে ব্রহ্মাস্ত্র! দেবুর খেলা শেষ! উৎসবকে উচিত শিক্ষা দিলো কৌশিকী!

কী দেখা যাবে মিঠিঝোরার আগামী পর্বে?

এমনকি কথা বলে সবটা সমাধান করার বদলে একটি চিঠি লিখে রাইকে ত্যাগ দিয়ে চলে যায় অনির্বাণ। ফের মন ভেঙে যায় রাইয়ের। সুখের শান্তিতে স্বামীর ঘর করার স্বপ্ন স্বপ্নই থেকে যায় তার। লাঞ্ছিত, অপমানিত হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাড়ি চলে আসে রাই। তার মুখে ক্লান্ত আর হতাশার ছাপ স্পষ্ট। দরজা খুলে মেয়েকে দেখে অবাক হয়ে যান নন্দিতা। জিজ্ঞাসা করেন ‘অনির্বাণ কোথায়?’ মায়ের মুখে অনির্বাণের নাম শুনে কান্নায় ভেঙে পড়ে রাই। মাকে ধরে সে বলে “আমাকে এই বাড়িতে থাকতে দেবে মা?” মেয়ের মুখে এরূপ প্রশ্ন শুনে চমকে যান নন্দিতা। তবে কী ভেঙে যাবে অনির্বাণ-রাইয়ের সম্পর্ক? জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরা।

 

Back to top button