স্রোতের কলেজ ছাড়ার কথা শুনেই রেগে গেলো সার্থক! আংটি কিনতে জোর করে রাইকে সাথে নিলো অনির্বাণ!

বর্তমানে একটা বেশ মিষ্টি প্রেমের গল্প সম্প্রচার করছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিক। শুরু থেকেই অনেক কষ্ট পেয়েছে এই ধারাবাহিকের নায়িকা রাই। পরিবারের জন্য এত বড় স্বার্থত্যাগ করার পরেও তার কোন দাম পায়নি সে। উল্টে সবার কাছে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে ফের তার জীবনটা আলোয় ভরে উঠতে চলেছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, যখন থেকে অনির্বাণ রাইকে জানিয়েছে যে সে একজনকে বিয়ে করতে চলেছে, তখন থেকেই খুব অদ্ভুত ভাবে রাইয়ের মন খারাপ হয়ে গিয়েছে। সে কিছুতেই বিষয়টাকে মেনে নিয়ে মন থেকে খুশি হতে পারছে না। কেন পারছে না সেটা সে নিজেও বুঝতে পারছে না। অনির্বাণ আরো বেশি করে রাইকে তার এই বিষয়গুলোতে জড়িয়ে ফেলছে যাতে তার প্রতিক্রিয়া দেখতে পারে।
মিঠিঝোড়া আজকের পর্ব ১৩ জুন (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 13 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, স্রোত আগেরবারের মতন এইবারেও ইউনিভার্সিটিতে নিজেদের সেমিস্টারে টপ করেছে। সবার প্রথমে স্রোতের নাম। এটা দেখে ভীষণ খুশি হয় তার বন্ধুরা কারণ স্রোত শুধু একা পড়ে না। সে নিজের সাথে বাকিদেরকেও অনেক সাহায্য করে। স্রোতের বন্ধুরা তাকে বলে, সব সময় স্রোতকে পাশে পেলে তারাও পড়াশুনায় অনেক উন্নতি করতে পারবে। স্রোত তখন বলে সে আর এই কলেজে খুব বেশিদিন নেই।
স্রোতকে কলেজ ছাড়তে দিলো না সার্থক
এরপর সে সোজা চলে যায় প্রিন্সিপালের ঘরে। সেখানে গিয়ে স্রোত নিজের সমস্ত সমস্যা খুলে বলে এবং এটাও বলে যে, মনে অশান্তি নিয়ে এগিয়ে যাওয়া যায় না। তাই অন্য কলেজে চলে গেলে সে হয়তো শান্তিতে পড়াশোনাটা করতে পারবে। ঠিক তখনই সেখানে চলে আসে সার্থক আর সবটা শুনে নেয়। সে যখনই জানতে পারে স্রোত অন্য একটা কলেজে চলে যাচ্ছে তখনই সার্থক স্রোতকে হুমকি দেয় যে সেই কলেজে ফোন করে সে বারণ করে দেবে স্রোতকে ভর্তি নিতে। এটা শুনে স্রোত অনেক রেগে যায়। বেচারা প্রিন্সিপাল স্যার বুঝতে পারে না তার কি বলা উচিত বা কি করা উচিত।
আরো পড়ুন: নবাগতা ঐশানীর সঙ্গে জুটি বেঁধে ফিরল গৌরব! ওপার বাংলার মেয়েকে মায়ের সম্মানের জন্য বিয়ে, নতুন প্রোমো কি মন জিতল দর্শকের!
এদিকে, রাইকে একপ্রকার জোড় করেই গয়নার দোকানে নিয়ে আসে অনির্বাণ। ইচ্ছা না থাকা সত্বেও শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে রাইকে অনির্বাণের সাথে আসতে হয়। সেখানে এসে অনির্বাণের কথাবার্তা রাইয়ের মোটেও ভালো লাগে না। তার ওপর তার বসের সাথে অন্য কারোর বিয়ে হয়ে যাচ্ছে এই বিষয়টা সে একেবারেই মন থেকে মেনে নিতে পারে না। অনির্বাণ ইচ্ছা করে রাইকে রাগিয়ে দেওয়ার জন্য তার হাতে একটা একটা করে আংটি ঢুকিয়ে দেখতে থাকে, কোনটা বেশি ভালো লাগছে। কিন্তু রায় একেবারেই এসব পছন্দ করে না।

