‘আহা কি চরিত্র!’ শৌর্য্য-অনির্বাণ বিতর্ক উসকে রাইয়ের চরিত্র নিয়ে কটাক্ষ দর্শকদের

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। রাই, নীলু আর স্রোত- তিন বোনের জীবনযুদ্ধের গল্প নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। বাবা মারা যাওয়ার পর যে তিন মেয়ে কেমন আশ্রয়হীন হয়ে পড়ে, তারই বেনজির দৃষ্টান্ত তুলে ধরছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, একসময় রাই ও শৌর্য্যর মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। দর্শক মহলেও প্রশংসিত হয়েছিল যুগলের জুটি। তবে ঘটনাক্রমে তাদের সম্পর্ক ভাঙে। রাই ও শৌর্য্যর বিয়ের দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাদের বাবা। রাতারাতি তাদের পরিবার পথে এসে বসে। বাবার অবর্তমানে পরিবার পাশে দাঁড়াতে, বিয়ে ভেঙে দেয় রাই। নিজের ভালোবাসার মানুষকে সমর্পণ করে বোন নীলুর হাতে।
যদিও নীলু ও শৌর্য্যর মধ্যে স্বাভাবিক স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি কোনোদিন। বিয়ের রাতেই সে নীলুকে সাফ জানায়, পরিস্থিতির শিকার হয়ে নীলুকে বিয়ে করলেও, রাইকেই সে ভালোবাসে। বর্তমানে যদিও, রাই সম্পর্কে আছে তার অফিসের বস অনির্বাণ সঙ্গে। সম্পর্ক সূত্রে, অনির্বাণ শৌর্য্যর দূর সম্পর্কের ভাই।
স্বাভাবিক ভাবেই অনির্বাণ ও রাইয়ের মধ্যে সম্পর্ক হয়েছে শুনে রেগে গেছে শৌর্য্য। কী নিষ্ঠুর মেয়ে রাই। শৌর্য্য আর তার যে একসময়ে সম্পর্ক ছিল ভুলে গেছে রাই! শৌর্য্যর উপর রীতিমতো অনাচার করছে সে। যার জেরে দর্শকদের ক্ষোভের মুখে পড়েছে রাই। কটাক্ষর মুখে পড়েছে রাইয়ের বৌদিও।
আরও পড়ুন: নবীন বরণে পর্ণার উপর প্রতিশোধ নিলো ইশা! বুদ্ধি দিয়ে তাকে উচিত শিক্ষা দিলো ধারাবাহিকের নায়িকা!
নেটিজেনরা কে কী বলছেন?
এক নেটিজেন লিখছেন,’এত কিছুর পরেও রাইয়ের শৌর্য্যর জন্য খারাপ লাগেনা, কষ্ট হয় না ও যে শৌর্য্যর লাইফটা শেষ করে দিল। যেই শৌর্য্যকে রাই নাকি ভালোবাসত! থুড়ি যে শৌর্য্যকে রাই হাতের পুতুল মনে করত। একটুও খারাপ লাগা আসেনা ওর মধ্যে যে নিজের হাতে শৌর্য্যকে এত কষ্ট দিল। নিজে ঠিকই একজনের সাথে এখন জড়িয়ে পড়ছে! আহা কি চরিত্র! আর রাইয়ের বৌদির কথা কি বলব যে ইনকাম করছে তাকে কীভাবে তেল দিয়ে চলতে হয় সেটা ওর কাছ থেকে শেখা উচিত।’

