নবীন বরণে পর্ণার উপর প্রতিশোধ নিলো ইশা! বুদ্ধি দিয়ে তাকে উচিত শিক্ষা দিলো ধারাবাহিকের নায়িকা!

কিছু কিছু মানুষ আছে যারা সামনের মানুষটাকে ছোট করতে পারলে, তাদের সবার সামনে অসম্মানিত করতে পারলে আর কিছুই চায় না। ঠিক এমনই একজন মহিলা হলো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণার জীবনের সবথেকে বড় শত্রু ইশা। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় ফের প্রথম স্থান প্রাপ্ত এই মেগা দিন দিন আরো বেশি জনপ্রিয়তা পাচ্ছে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণাকে ইউনিভার্সিটিতে ভর্তি করতে বাগচি স্যারের সাথে যোগাযোগ করে ধারাবাহিকের নায়ক সৃজন। এরপর তার ঠিক করে দেওয়া একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয় পর্ণা। সৃজন পর্ণার সমস্ত ভালো দিক এবং তার গুরুতর অসুস্থতার সম্পর্কে সবটা খুলে বলার পর ইউনিভার্সিটির প্রিন্সিপাল আর না করতে পারেন না এবং নায়িকাকে কলেজে ভর্তি নিয়ে নেন।

নিম ফুলের মধু আজকের পর্ব ৩০ মে (Neem Phuler Modhu Today Episode 30 may)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ইউনিভার্সিটি’র প্রিন্সিপাল সৃজনকে সপরিবারে নবীনবরণ অনুষ্ঠানে আসতে বলেন। ওটাই ফার্স্ট ইয়ারের ছাত্র-ছাত্রীদের প্রথম অনুষ্ঠান। সমস্ত সিনিয়ররা মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। সৃজন প্রিন্সিপাল স্যারের কথা মতন সবাইকে নিয়ে নবীন বরণের দিন ইউনিভার্সিটিতে উপস্থিত হয়। সেখানে গিয়ে শুরুতেই নতুন বন্ধু বানিয়ে নেয় পর্ণা।

সবার সামনে পর্ণাকে ছোট করে ইশা

একে একে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সবাইকে সম্বর্ধনা দেওয়ার পর পর্ণাকে ডেকে নেওয়া হয় ওই ইউনিভার্সিটির ছাত্র সংগঠনের দোলনেত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য। পর্ণা ফুলের তোড়া দিয়ে মঞ্চ থেকে নেমে যেতে চাইলে তাকে আটকায় ইশা। সে কিছু বলার আগেই তাড়াতাড়ি সেখানে চলে আসে সৃজন। সে আলাদা করে ইশাকে বলে যদি তার দম থাকে তাহলে পর্ণার এই অসহায় অবস্থাটাকে কাজে লাগিয়ে সে জেতার চেষ্টা করবে না। ইশা কথা দেয় সে এমন কিছু করবে না।

আরও পড়ুন: শ্যামলীকে একটা সুন্দর উপহার দিলো অনিকেত! অপরাজিতাকে ব্যবহার করে তিস্তার পর্দা ফাঁস করল তৃষা!

এরপর পুনরায় মঞ্চে উঠে গিয়ে সে পর্ণাকে জিজ্ঞাসা করে, পড়াশোনা ছাড়া সে আর কি জানে। পর্ণা বলে সে গান গাইতে পারে। এরপর পর্ণা যখন বলে সে পুরোনো দিনের বাংলা গান, রবীন্দ্র সঙ্গীত এসব ভালোবাসে তখন ইশা এবং তার চেলারা হেসে ওঠে আর পর্ণাকে ছোট করে। এরপর ইশা একটা চটকদার হিন্দি গান গেয়ে নিজেকে পর্ণার থেকে বেশি উপযুক্ত বলে প্রমাণ করতে চায়। এসব একেবারেই ভালো লাগে না সৃজনের।

 

Back to top button