নিলুকে উচিত শিক্ষা দিলো স্রোত! রাইয়ের মুখে সবটা শুনে অবাক অনির্বাণ! কথার খেলাপ করলো নায়িকা!

নরম মাটিতে আঁচড় কাটতে সবাই ভালোবাসে। তাই জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইকে বিনা দোষে সবার কাছে বায়না দোষে অপমান সহ্য করতে হচ্ছে। রাইয়ের এই অন্ধকার জীবন আলোয় ভরে দিয়েছে অনির্বাণ। ধীরে ধীরে টিআরপি তালিকায় নিজের জায়গা তৈরি করছে এই ধারাবাহিকটি। এখানে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিলুকে নিয়ে অনেক বড় ঝামেলার সম্মুখীন হয়েছে রাই। নায়িকাকে বাড়ি এসে অপমান করে গিয়েছে সৌর্য। সবটাই ঘটেছে রাইয়ের বস অনির্বাণের চোখের সামনে। নিলুর কীর্তি কলাপের জন্য নিজের মায়ের কাছে অপমানিত হতে হয়েছে রাইকে। জন্ম দিনের দিন রাইয়ের গায়ে হাত অবধি তুলেছে নন্দিতা। তবুও সব সহ্য করে মাটি কামড়ে নিজের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে রাই।

মিঠিঝোড়া আজকের পর্ব ৩ মে (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 3 may)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নিলু ফিরে এসেছে নিজের বাপের বাড়িতে। সেখানে এসে এসে নিজের দিদির নামে একগাদা খারাপ খারাপ কথা বলতে থাকে। নন্দিতা আর বৌদি দুজন মিলে যখন নিলুকে বকাবকি করে তখন নিলু বলে, তার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছিল আর সে এত খাটতে পারছিল না। তাই সে এই কাজগুলো করে ফেলেছে। কিন্তু এতে তার কোনো দোষ নেই সব কিছু রাইয়ের জন্য হয়েছে। শুনে প্রচন্ড রেগে যায় তার বৌদি।

এরপর বাড়িতে ফিরে আসে স্রোত। তাকে দেখে তার বৌদি বলে, শরীর ঠিক আছে তো? স্রোত বলে, মেডিকেল ক্যাম্পে গেলে এরকম একটু আধটু হয়। এরপর নিলু স্রোতকে বলে তার দিদি তার সংসারটা শেষ করে দিয়েছে। এটা শুনে স্রোত বলে, এখনই যেনো নিলু সব বিষ না ঢালে, সে আগে একটু মুখ হাত-পা ধুয়ে আসুক তারপরে যা বিষ ঢালার ঢালতে পারে। স্রোতের করা এই অপমান শুনে বেশ খারাপ লাগে নিলুর।

আরও পড়ুন: মিঠিঝোরা ছেড়ে দিল শৌর্য্য? বড়পর্দার অভিনেতার সঙ্গে এবার পাশাপাশি দেখা যাবে তাঁকে! সুখবর দিলেন অভিনেতা

নিজের কথা রাখতে পারলো না রাই

অন্যদিকে রাই অনির্বাণকে নিজের সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। রাই বলে, সে ঠিক কি কারণে বিয়েটা করেনি এবং ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি ভেবে নিলুর সাথে বিয়ে দিতে বাধ্য হয়েছিল। সবকিছু শুনে অনির্বাণ বুঝতে পারে রাইয়ের জীবনে ঠিক কতটা দুঃখ জমে রয়েছে। সে মনে মনে রাইকে অনেক ভালো রাখার প্রতিজ্ঞা করে। এরপরে রাই বলে, সে আগের দিন তাকে যে কথাটা দিয়েছিল সেটা সে রাখতে পারবে না। কিন্তু অনির্বাণ বুঝতে পারে না যে রাই কোন কথা না রাখার কথা বলছে।

Back to top button