প্রেম করছেন জি বাংলার জনপ্রিয় নায়িকা, পুজোর মাঝে অভিনেতা করলেন প্রেমের ইস্তাহার

বর্তমানে চলছে পুজোর মরশুম। চারিদিকে পূজো পুজো গন্ধ। আরি পুজোতেই চুটিয়ে প্রেম করছেন তারকা (Celebrity) জুটিরা। এনাদের মধ্যে কিছু কিছু জুটির কথা ইতিমধ্যেই জেনেছেন দর্শক মহল (Audience)। তবে এমন অনেক তারকা আছেন যারা প্রেমে পড়েছেন এই কিছুদিন হল। তাদের মধ্যে এক জুটি সর্বসমক্ষে করলেন প্রেমের ইস্তাহার।

যেহেতু বর্তমানে টেলিভিশন এবং সেখানে সম্প্রচারিত বিনোদন মূলক ধারাবাহিক গুলি দর্শকদের অত্যন্ত কাছের হয়ে উঠেছে তাই সেই ধারাবাহিক গুলিতে কর্মরত অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের ভীষণ প্রিয়। ঠিক যেন বাড়ির লোক হয়ে উঠেছেন তারা। তাই তাদের প্রতিটি বিষয়ে কৌতূহল দেখা যায় দর্শকমহলের মধ্যে।

এই পুজোর মধ্যেই দর্শকদের উদ্দেশ্যে নিজেদের প্রেমের কথা সমাজমাধ্যম মারফত জাহির করলেন এক তারকা জুটি। বহুদিন ধরেই তাদের নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। অনেকেই সন্দেহ করছিলেন তারা হয়তো প্রেম করছেন। তবে এইবার নিজেই নিজেদের প্রেমের কথা স্বীকার করলেন তারা।

দুর্গাপুজো আর পুজো প্রেম এই শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক। অনেক তারকার প্রেমের সম্পর্ক শুরু হয় শারদীয়ায়। আবার কিছু ভালোবাসা স্বীকৃতি পায় দেবীপক্ষের শুভ লগ্নে। সেই রকমই এক ভালোবাসার সম্পর্ক টেলি স্টার রাহুল দেব বোস ও দেবাদৃতা বসুর সম্পর্ক বর্তমানে এলো লাইমলাইটে।

২০২৩- এর দুর্গা পুজোয় বিজয়া দশমীর দিনই প্রেমিকাকে জড়িয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দেবাদ্রিতা। আর ক্যাপশনে রাহুল লিখেছেন, “আমাদের পক্ষ থেকে তোমাদের! গৌরব আলোকে পায়নি কিন্তু, রাহুল দেবাদৃতাকে খুঁজে পেয়েছে। ভালোবাসার সঙ্গে জানাচ্ছি শুভ বিজয়া!” রাহুলের পোস্টে কমেন্ট করছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী থেকে রূপাঞ্জনা মিত্রের মতো টেলি স্টাররা।

 

View this post on Instagram

 

A post shared by Rahul Dev Bose (@rahuldevbose)

Back to top button