কমলিনীর পেটে অনির্বাণ গুহ’র বাচ্চা, বিশ্বাস করে নিল রাধিকা! ডক্টর হয়ে মূর্খের মতন আচরন দেখে রেগে লাল দর্শক

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে নায়িকা রাধিকার নায়ক পোখরাজকে দেখানো হলেও পরবর্তীকালে রাধিকা জীবনে আসে নতুন নায়ক অনির্বাণ। এই চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন।
ধারাবাহিকে গল্পে দেখানো হচ্ছে, শত চেষ্টার পরে রাধিকা এবং অনির্বাণ নতুন জীবন শুরু করেছে। কিন্তু তাদের বিয়ের পর আবার নেমে এসেছে বিপদ। রাধিকা এবং অনির্বাণের সম্পর্ক নষ্ট করতে এসেছে নতুন চরিত্র কমলিনী। যে অনির্বাণকে পছন্দ করে। বিয়ের পরের দিন রাধিকাকে অনির্বাণের নামে বদনাম করার চেষ্টা করে।
কমলিনীর বলা প্রতিটা কথা বিশ্বাস করছে রাধিকা। এতদিন ধরে সে যে অনির্বাণকে দেখেছে বুঝেছে, সবকিছুকে মিথ্যে বলে মনে করছে সে। এখন তার কাছে এমন একটা মেয়ের কথায় সত্যি যে মেয়েটাকে সে দুদিন যাবৎ চিনেছে। রাধিকার এমন বোধ বুদ্ধিহীন মানসিকতা বিরক্ত করছে দর্শকদের। একজন শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে এভাবে কারুর বানানো কথায় বিশ্বাস করতে পারে ভাবতেই পারছেন না দর্শকরা।
রাধিকা চরিত্রটিকে প্রথম থেকেই অপছন্দ করতেন দর্শকরা। যতবার তারা মানিয়ে নিতে গেছে ততবারই এমন কিছু ঘটেছে যার ফলে রাধিকা আরো বেশি ছোট হয়েছে তাদের চোখে। এইবার রাধিকার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে তারা। অনেকগুলো মিথ্যে বলার পর কমলিনী রধিকাকে বলে সে মা হতে চলেছে। এই কথা শোনার পর পায়ের তলা থেকে মাটি সরে যায় রাধিকার। অনির্বাণ তাকে যত কিছুই বোঝানোর চেষ্টা করুক না কেন কোন কিছুই মাথায় ঢোকে না তার।
আরও পড়ুনঃ ভক্তের অসুস্থ বাবার জন্য পার্থনা সৌমিতৃষার, বড় অভিনেত্রী হওয়ার আগেও একজন সুন্দর মানুষ সকলের ‘মিঠাই’, তাই তাকে মানুষ এত ভালোবাসে
কিন্তু একবারও সে তার সাধারণ বোধ বুদ্ধি এবং ডাক্তারি বিদ্যা দিয়ে বিষয়টিকে পরীক্ষা নিরীক্ষা করার উদ্যোগই নেয় না। একজন ডাক্তার হিসেবে কাউকে দেখেই তার বলে দেওয়ার ক্ষমতা থাকা উচিত যে সে প্রেগনেন্ট নাকি প্রেগন্যান্ট নয়। কিন্তু রাধিকার মধ্যে সেসবের লেশমাত্র নেই। কোন পরীক্ষা-নিরীক্ষা করানোর কথাও মাথায় আসে না তার। অবিশ্বাসের পাহাড় নিয়ে কষ্ট পাচ্ছে এবং কষ্ট দিচ্ছে অনির্বাণকে। অনেকবারের বিষয়টা ভেবেই খারাপ লাগছে দর্শকদের আর ভীষণ বিরক্ত লাগছে এই রাধিকার কাণ্ডকারখানা দেখে।

