কঠিন সময়ে রাধিকার পাশে রয়েছে তার বাবা এবং সৌম্যদীপ, রাধিকা সত্যি না বললেও, তাদের দুজনের ভাবনা চিন্তায় মুগ্ধ দর্শক

বর্তমানে যে সমস্ত ধারাবাহিক গুলি চর্চায় উঠে আসছে তার মধ্যে অন্যতম হলো লীনা গাঙ্গুলীর এক্কাদোক্কা। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে সোনামণি সাহাকে। শুরুতে পোখরাজ রাধিকার জুটি বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে, বর্তমানে প্রতিযোগিতা থেকে কিছুটা ছিটকে গেছে এই ধারাবাহিক।

দর্শক মহলে নজর করা ফ্যান ফলোইং রয়েছে এই টেলি অভিনেত্রীর। সিরিয়ালের নায়িকা হয়েও দর্শকমহলে তাঁর জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। যা রীতিমতো সিনেমার নায়িকাদের কাছে ঈর্ষণীয়। রাধিকাকে নিয়ে অনুরাগীদের পাগলামির কথা নতুন করে আর কি বা বলবো! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনেত্রীর ফ্যান পেজ গুলির দিকে তাকালেই তা বোঝা যায় হামেশাই।

সম্প্রতি ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী ‘এক্কা দোক্কা’য় দেখা যাচ্ছে পোখরাজের সাথে ডিভোর্সের পর আচমকাই প্রেগনেন্ট হয়ে পড়েছে রাধিকা। অন্যদিকে রাধিকার এই অবস্থার কথা জানতে পেরে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর অনির্বাণ গুহও। কিন্তু আসলে এরকম কিছুই হয়নি। আদতে রাধিকা প্রেগন্যান্ট নয়। আর আসল সত্যিটা না জেনেই অকারণে সবাই দোষারোপ করছে রাধিকাকে।

এ দিনের পর্বে রাধিকাকে ভরা মন্ডপে যা নয় তাই শুনিয়েছে ডঃ গুহ। তার চরিত্রের দিকে আঙুল তুলেছে। সবাই সবটা মুখ বুঝে শুনেও নিচ্ছিল আর রাধিকা ও সব জেনে বুঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে চুপ করে ছিল। কিন্তু সেই সময় তার পাশে এসে দাঁড়ায় তার বাবা। তিনি ডক্টর গুহ কে বলেন রাধিকা প্রেগন্যান্ট এই খবরটা জানার আগেই ডঃ গুহ বিয়ে ভেঙে দিয়েছেন তাহলে এখানে রাধিকা তাকে ঠকিয়েছে এই বিষয়টা অযৌক্তিক। আর যদি তারপরও তার মনে হয় রাধিকা তাকে ঠকিয়েছে তাহলে তার বিরুদ্ধে লিগাল স্টেপ নেয়া হোক এমন ভাবে সবার সামনে দাঁড়িয়ে অপমান করার কোন অধিকার তার নেই। তার মেয়ের জীবনে সে কি করবে সেটা ঠিক করার দায়িত্ব তার নিজের ডক্টর গুহোর নয়। রাধিকার বাবার এসব মন্তব্যে মন ভরে গেছে দর্শকদের।

শুধু তাই নয় অঙ্কিতার হবু স্বামী অর্থাৎ সৌম্যদীপ বিয়ের মন্ডপ থেকে উঠে এসে রাধিকার হয়ে কথা বলেছে সবার সামনে। রাধিকার দিদি তাকে সাপোর্ট না করলেও তার পাশে না থাকলেও সৌম্যদীপ বলেছে তার মনে হয় রাধিকা প্রেগনেন্ট নয় রাধিকা রুচি এতটা খারাপ নয় যে সেই রকম কোন কাজ করবে। চরম অসম্মানের মুখে এই দুই ব্যক্তি পাশে থেকেছে রাধিকার। আর এখানেই ভক্তদের মন জয় করে নিয়েছে এক্কাদোক্কা।

Back to top button