বাংলার “দুগ্গামণি” এবার বিশ্বমঞ্চে! দেশ ছাড়িয়ে এবারে বিদেশে কাজের সুযোগ! সবাইকে তাক লাগিয়ে দিল ছোট্ট অভিনেত্রী রাধিকা কর্মকার!

রাধিকা কর্মকার (Radhika Karmakar) বর্তমান সময়ের বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী। দুর্গাপুরের মেয়ে রাধিকার অভিনয়ের যাত্রা শুরু হয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’-র মাধ্যমে। এই ধারাবাহিকে ‘মিহি’ চরিত্রে তার অভিনয় দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর ২০২৫ সালে তাকে ‘দুগ্গামণি ও বাঘ মামা’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এছাড়া ছোটদের রান্নার শো এবং বিভিন্ন শর্ট ফিল্মেও সে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে।

তবে এবারে দেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি দিলো বাংলার খুদে প্রতিভা রাধিকা কর্মকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন জগতে শোরগোল পড়ে গেছে। প্রকাশিত পোস্টারটি এক কথায় অনবদ্য। রাধিকাকে দেখা যাচ্ছে লাল-সাদা সাবেকি ধাঁচের পোশাকে, যা তাকে এক স্নিগ্ধ ও পবিত্র রূপ দিয়েছে।

জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান কে-পপ গায়ক এবং ‘বিগ বস ১৭’ খ্যাত তারকা আওরা-র সাথে জুটি বেঁধেছেন রাধিকা। তাদের আসন্ন মিউজিক ভিডিও ‘শিবা শিবম’-এর ‘রেড ভার্সন’ এখন আলোচনার তুঙ্গে। আওরা অনেক দিন ধরেই ভারতীয় সংস্কৃতির প্রতি তার অনুরাগের কথা জানিয়ে আসছেন। নিজেকে তিনি ‘ভারতপ্রেমী’ হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। অন্যদিকে, রাধিকা তার সহজাত অভিনয় ও মিষ্টি হাসির জন্য বাঙালির অত্যন্ত প্রিয়। এই দুই ভিন্ন ধারার এবং ভিন্ন দেশের শিল্পীর একসাথে আসাটা নিছক কোনো গান নয়, বরং এটি ভারত ও দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে দেখা হচ্ছে। রাধিকা নিজেই তার পোস্টে এটিকে তার ‘প্রথম আন্তর্জাতিক কোলাবরেশন’ হিসেবে অভিহিত করেছে।

আরও পড়ুনঃ ‘চোখ উ’পড়ে নেব, জিব টেনে ছিঁ’ড়ে দেব, কিন্তু বাড়িতে…’ শাশ্বত চট্টোপাধ্যায়ের সামনেই মেজাজ হারালেন রাজ চক্রবর্তী? কাকে নিশানা করে এমন কথা বললেন পরিচালক?

সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, ছোট বয়সেই রাধিকা যেভাবে আন্তর্জাতিক স্তরে বাংলার নাম উজ্জ্বল করছে, তা সত্যিই প্রশংসনীয়। আওরার বিশাল আন্তর্জাতিক ফ্যানবেস থাকায় এই প্রজেক্টটি বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Back to top button