২০২৬-এর শুরুতেই বড় চমক! ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় ছোট্ট রাধিকা! পরিচালক সুমন ঘোষের ছবিতে ছোট্ট দুগ্গমণি!

ছোটপর্দার অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ রাধিকা কর্মকার (Radhika Karmakar) তাঁর অভিনয় জীবনের এক নতুন মাইলফলক স্পর্শ করল। ২০২৬ সালের শুরুতেই অভিনেত্রী তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং সফলভাবে শেষ করেছে। শুটিংয়ের শেষ দিনে সেটের কলাকুশলীদের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সে ভক্তদের এই সুসংবাদটি দিয়েছেন। বড়পর্দায় এই নতুন সফরকে ঘিরে রাধিকা অত্যন্ত আশাবাদী এবং আবেগপ্রবণ।

রাধিকার এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। খুব কম বয়সেই রাধিকা পা রেখেছিলেন গ্ল্যামার দুনিয়ায়। মাত্র আট বছর বয়সে একটি জনপ্রিয় রিয়েলিটি শোর মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে আসে রাধিকা। সেখান থেকেই তাঁর প্রতিভার স্ফুরণ ঘটে এবং দর্শক তাঁকে ভালোবেসে ফেলে। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তাঁর একাগ্রতা তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

অভিনয় জীবনের শুরুতে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের মাধ্যমে তিনি ঘরে ঘরে জনপ্রিয়তা অর্জন করেন। শিশুশিল্পী হিসেবে তাঁর সাবলীল অভিনয় এবং মিষ্টি চাহনি জয় করে নিয়েছিল দর্শকদের মন। এরপর ‘পারমিতা’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’-এর মতো একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে তাঁর অভিনয় প্রতিভা প্রশংসিত হয়েছে। ধারাবাহিকের পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মেও তিনি নিজের দক্ষতার ছাপ রেখেছেন।

২০২৬ সালে শুটিং শেষ হওয়া এই নতুন ছবিটির জন্য রাধিকা দীর্ঘ কয়েক মাস কঠোর পরিশ্রম করেছেন। ছবির চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের লুক এবং বাচনভঙ্গিতেও নিয়ে এসেছেন পরিবর্তন। ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে অনেকেই হারিয়ে যান, কিন্তু রাধিকার মতো দক্ষ এবং অভিজ্ঞ অভিনেত্রীর ক্ষেত্রে তা ভিন্ন হবে বলেই ধারণা করা হচ্ছে। ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে। এখন শুধু সময়ের অপেক্ষা, বড়পর্দায় রাধিকার ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছে সবাই।

আরও পড়ুনঃ ‘এত সহজ নয় রাজনীতি…ক্যারিয়ার এবার শেষ হয়ে যাবে!’ কোয়েলের রাজনৈতিক অভিষেক নিয়ে বিষ্ফোরক দেব!

বিখ্যাত এবং জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক সুমন ঘোষ-এর পরিচালনায় নিজের নতুন ছবির শুটিং সফলভাবে শেষ করেছে রাধিকা। শুটিংয়ের শেষ দিনে পরিচালকের সঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করে নিজের ভালো লাগা ও অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছে অভিনেত্রী। রাধিকা তাঁর পোস্টে জানিয়েছে, সুমন ঘোষের মতো একজন গুণী মানুষের নির্দেশনায় কাজ করতে পেরে সে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছেন। তাঁর মতে, এই ছবির শুটিং সেট ছিল এক বিশাল পাঠশালার মতো, যেখান থেকে তিনি প্রতিনিয়ত নতুন কিছু শিখেছে। শুটিংয়ের প্রতিটি মুহূর্ত এবং পরিচালকের থেকে পাওয়া অমূল্য শিক্ষাগুলো তিনি সারাজীবন আগলে রাখবে বলে জানিয়েছে।

Back to top button