‘ও সব কিছু করতে পারে, এমনকি…’- এইটুকু বয়সেই ঘরের কাজে পটু ছোট্ট রাধিকা! কি কি করতে পারে এই ক্ষুদে অভিনেত্রী? জানলে চোখ কপালে উঠবে আপনারও!

ধারাবাহিক জগতে প্রতিদিনই নতুন নতুন অনেক শিল্পী অভিনয়ের সুযোগ পেয়ে থাকে। তেমনি অনেক শিশুশিল্পীও উঠে আসে এই ধারাবাহিক জগতের হাত ধরে। ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে আত্মপ্রকাশের সাথে সাথে তারা অভিনয় জগতে নিজেদের পরিচয় গড়ে তোলে। সেরকমই একজন জনপ্রিয় শিশু শিল্পী হল রাধিকা কর্মকার (Radhika karmakar)। সবেমাত্র হল অভিনয় জগতে পা রেখেছে রাধিকা, এরই মধ্যে জয় করে নিয়েছে অসংখ্য মানুষের মন।

দাদাগিরির হাত ধরে প্রথম দর্শক মহলে ভাইরাল হয়েছিল রাধিকা। তার ঝালমুড়ি মাখা এবং দাদাগিরির মঞ্চে তার মিষ্টি মিষ্টি কথা এখনো মনে আছে দর্শকদের। দিন কয়েক আগেই জি বাংলার পর্দায় নতুন শুরু হওয়া ধারাবাহিক হলো দুগ্গামণি ও বাঘমামা। এই ধারাবাহিকে মানালি রাহুলের পাশাপাশি মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি। এই চরিত্রেই অভিনয় করছে সকলের প্রিয় শিশু শিল্পী রাধিকা কর্মকার। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের পর আবার ফিরেছে ছোট্ট রাধিকা।

রাধিকার আসল বাড়ি দুর্গাপুরে। আপাতত পরিবারের সঙ্গে কলকাতাতেই থাকছে রাধিকা, এখানেই পড়াশোনা করছে। তার বয়স মাত্র চার। মাত্র চার বছর বয়সেই রাধিকা অভিনয়ের পাশাপাশি পড়াশুনা চালিয়ে যাচ্ছে। সাক্ষাৎকারে রাধিকা নিজেই বলে যে শুটিং এর ফাঁকে ফাঁকে তার পড়াশুনা চলে। তাছাড়াও রাধিকা খুবই লক্ষী মেয়ে।

রাধিকার মা জানালেন খাওয়া দাওয়া নিয়েও রাধিকার কোনো ঝামেলা নেই। সবরকম সবজি খায় রাধিকা। কোনরকম ভাজা পোড়া খাওয়ার খায় না। বাড়িতে থাকলে নিজের জামাকাপড় নিজেই গুছিয়ে রাখে। তাছাড়াও মাকে ব্যস্ত দেখলে ঘর গুছিয়ে বিছানা পরিষ্কার করেও রাখে। এক্কেবারে লক্ষী মেয়ে।

আরও পড়ুনঃ মৃত্যুশয্যায় বারংবার একটি বাক্য বলেছিলেন উত্তমকুমার! সেটা শুনেছিলেন ডাক্তার! কী সেই কথা? জানলে চমকে যাবেন আপনিও!

এর আগে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকেও দারুণ সুন্দর অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিল ছোট্ট রাধিকা। এখন দুগ্গামণি ধারাবাহিকেও তার অভিনয় দেখে মুগ্ধ দর্শক। এত অল্প বয়সে দর্শকদের এতো ভালোবাসা পাচ্ছে রাধিকা তাতে নারীর সবাই খুশি।

Back to top button