মারা গেলো রাধিকা! সকলের ভুল বোঝার ফলে একরাশ অভিমান নিয়েই মৃত্যুর কবলে সে? কী ঘটতে চলেছে এবার?

বর্তমানে স্টার জলসায় বহুল চর্চিত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো লেখিকা লিনা গাঙ্গুলী লেখা জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এমনিতে লীলা গাঙ্গুলী সিরিয়াল মানেই তা নিয়ে চর্চা তো হবেই। এই সিরিয়ালটিও তার ব্যতিক্রম নয়। সিরিয়ালের নায়িকা রাধিকাকে (Radhika) নিয়েই এখন যত চিন্তা দর্শকদের।

সম্প্রতি ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী ‘এক্কা দোক্কা’য় দেখা যাচ্ছে পোখরাজের সাথে ডিভোর্সের পর আচমকাই প্রেগনেন্ট হয়ে পড়েছে রাধিকা। এই ঘটনায় আশাহত রাধিকার পরিবার। সবাই তাকে ভুল বুঝছে, কথা শোনাচ্ছে, অপমান করছে। কিন্তু নিজের আত্মসম্মান রক্ষার্থে মুখে কুলুপ এঁটেছে রাধিকা। সে কিছুতেই সব সত্যিটা সবার সামনে শিকার করতে নারাজ।

অন্যদিকে রাধিকার এই অবস্থার কথা জানতে পেরে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর অনির্বাণ গুহও। কিন্তু আসলে এরকম কিছুই হয়নি। আদতে রাধিকা প্রেগন্যান্ট নয়। রাধিকার মধ্যে বাসা বেধেছে একটি জীবন নাশক টিউমার। যেটি সবার থেকে গোপন করেছে রাধিকা। আর আসল সত্যিটা না জেনেই অকারণে সবাই দোষারোপ করছে রাধিকাকে।

বিয়ের মন্ডপ থেকে বেরিয়ে রাধিকা যায় তার অপারেশন করাতে। কিন্তু অপারেশনের পর বাঁধে বিপত্তি। আরো খারাপ হয়ে যায় রাধিকার শারীরিক অবস্থা। রাধিকা ডক্টরকে তার এই বিষয় গুলি গোপন রাখার ব্যাপারে প্রতিজ্ঞা করিয়ে নেয় তাই এতক্ষণ অব্দি চুপ থাকলেও, বর্তমানে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় রাধিকার বাবাকে ফোন করে সবটা জানায়।

তারপর একে একে জানতে পারে সকলে, জানতে পারেন ডক্টর গুহ। তবে এইবার কি মারা যাবে রাধিকা? এক্কা দোক্কার ইউনিটের সাথে কথা হয় এক সংবাদমাধ্যমে তারা জানায় এখনো অব্দি রাধিকার মারা যাবার কোন সিন তাদের কাছে আসেনি। আর আজকের পর্বে কি হবে সেটা তারা জানেনা। হতেও পারে রাধিকাকে মেরে দিলেন লীনা গাঙ্গুলী। তবে এত তাড়াতাড়ি কি লেখিকা গল্পের নায়িকাকে সরিয়ে দেবে গল্প থেকে? নাকি ডক্টর গুহ এসে বাঁচিয়ে নেবেন রাধিকাকে। এখন সেটাই দেখার বিষয়।

Back to top button