দমদার প্রোমো, আসছে কুইনের ভুত এবার ভূতই ধরবে আসল চোর, সামনের দিনে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ হতে চলেছে আরও জমজমাট

বাংলা টেলিভিশনে শিশু শিল্পীর অভাব নেই। বেশ খানিকটা পিছিয়ে গিয়ে দিতিপ্রিয়া রায় থেকে তাথৈ, তিথি বসু, সোহম বসু রায়চৌধুরী থেকে আজকের অয়ন্না চট্টোপাধ্যায়-সেদিনও দর্শকের মন জয় করেছে। আজকেও তার অন্যথা হচ্ছে না। ছোটপর্দার ‘করুণাময়ী রানি রাসমণি’ থেকে বড়পর্দার ‘মিনি’র পর ক্লাস ফাইভের অয়ন্না চট্টোপাধ্যায় আজ দর্শকের মনোরঞ্জনে ব্যস্ত ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের কমলার চরিত্রে। ঘোমটা টানা আটপৌঢ়ে শাড়িতে সে আজ গিন্নিবান্নি। জমিদার বাড়ির আদরের দুলালি আজ মধ্যবিত্ত, মুখুজ্যে পরিবারের বউ।

যে বাড়ির মেয়েদের পুরুষদের আগে খেতে বসা মানা, লেখাপড়া করা মানা, ইংরেজি বলা মানা আর ইংরেজিতে গান? তাতে তো জাত যাওয়ার অবস্থা হয় আর কি! আসলে যে সময়ের চালচিত্র ধারাবাহিকে উঠে আসছে সেই সময়ে মেয়েরা লেখাপড়া করলে তাদের স্বামী মারা যায় এই মিথ প্রচলিত ছিল। দেশে তখন স্বদেশি আন্দোলন। অনেকেই আবার বিলিতি আদবকায়দায় অভ্যস্ত হয়ে পড়েছে। কমলার জমিদার তেমনই এক পরিবার। কিন্তু তার যেখানে বিয়ে হয় তারা সাদা চামড়ার মানুষদের ঘোর বিরোধী। দুই পরিবারের সখ্যতা কীভাবে পোক্ত হবে সেটাই দেখানো হবে গল্পে।

কিছুদিন আগেই কমলার বাড়িতে ঘটে গিয়েছে তার শ্বশুরবাড়ির সম্মানহানি। কমলার বৌদি একটি দামি হাড় চুরি যাওয়ার আরোপ করে তার স্বামী মানিকের মা পিসিদের ওপর। সেখানে মানিকের পিসির পোটলা থেকে রুপোর কাপ থালা বাটি ইত্যাদি বেরোনয় তাদের প্রতি অবিশ্বাস আরো বেড়ে যায় কমলার বাবার। আর সেখান থেকেই মানিকের মেয়েদের বাকসও খুঁটিয়ে দেখা হয় কিন্তু আদতে কিছু পাওয়া যায় না। এই ঘটনায় প্রচন্ড অপমানিত হন কমলার শাশুড়ি আর তাই নিজেরা বাড়ি ফিরে গেলেও কমলাকে আর সাথে করে নিয়ে যায় না।

এরপর কমলা আর মানিক প্রতিজ্ঞা করে যে তারা আসল দোষীকে ঠিক খুঁজে বার করবে। তাদের সন্দেহ রয়েছে কমলার বৌদির ওপর। এবার সেই সন্দেহ কেই পরখ করে দেখতে তারা আটলো একটা নতুন ফন্দি। এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে কমলা আর মানিক মিলে বলছে এবার কুইন এর ভূত করবে আসল পর্দা ফাঁস।

এবার তারা নতুন উপায়ে চোর ধরতে উদ্যত হয়েছে। আর তারপরের দৃশ্যই দেখা যাচ্ছে সাদা গাউন পড়ে সিঁড়ি থেকে নামছে এক মহিলা। আর চারিদিকে বেশ গা ছমছমে ভয়ের আবহ। তবে কি এই কুইন এর ভূতের ভয় দেখিয়েই আসল চোরকে পাকড়াও করবে কমলা আর মানিক? তাদের এই পরিকল্পনা আদৌ চোর ধরতে কতটা সক্ষম হয় এখন সেটাই দেখার বিষয়।

Back to top button