পুতুলই বাঁচালো শিমুলকে! শিমুলকে তাড়ানোর প্ল্যান করলো পলাশ প্রতীক্ষা, নোংরা প্ল্যান সফল হতে দেবে না পুতুল!

এই মুহূর্তে বাংলা বিনোদন জগতের প্রথম সারির একটি চ্যানেল জি বাংলা (Zee Bangla)। এখানে বর্তমানে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। অন্যান্য সব ধারাবাহিকের তুলনায় এই ধারাবাহিক সম্পূর্ণ বাস্তব সমাজকে তুলে ধরেছে দর্শকদের সামনে।
শিমুলকে ফাঁদে ফেলল প্রতীক্ষা
শিমুলকে কিছুতেই সহ্য করতে পারছে না পলাশ আর তার হবু বউ প্রতীক্ষা। যেন তেন প্রকারে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পথ খুঁজছে তারা। আর এইবার তাদের তুরূপের তাস হয়ে উঠেছে শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রু। এক নোংরা প্ল্যান করল শিমুলের দেওর আর তার হবু স্ত্রী।
শিমুলকে নেমন্তন্ন করতে এলো শতদ্রু
শতদ্রু তার কলেজের বন্ধু বান্ধবীদের সাথে গল্প করতে করতে তাদেরকে বোনের বিয়ের জন্য নেমন্তন্ন করে। সেই সময় উপস্থিত ছিল অনুলেখা। এই অনুলেখা শতদ্রুকে খুব পছন্দ করত কিন্তু সেই সময় তার সাথে সম্পর্কে ছিল শিমুল। তাই অনুলেখা তেমন পাত্তা পায়নি। অন্যদিকে অনুলেখার বন্ধু প্রতীক্ষা।
শিমুলকে জব্দ করার কথা শুনে প্রতীক্ষার সাথে হাত মেলায় অনুলেখা। শিমুলের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না জেনেও শতদ্রুর ব্রেন ওয়াশ করে সে। অনুলেখা শতদ্রুকে বোঝায় যে শিমুলের শ্বশুর বাড়িতে গিয়ে যদি শিমুলকে নেমন্তন্ন না করা হয় তাহলে সে কখনোই আসবেনা। আর আসুক বা না আসুক তার বাড়ি গিয়ে নেমন্তন্ন করাটা শতদ্রুর দায়িত্ব।
এরপর পরিকল্পনামতো শিমুলের শ্বশুরবাড়িতে আসে শতদ্রূ। সে সময় পুতুল ছাড়া আর কেউ ছিলনা তার শ্বশুরবাড়িতে। শিমুল শতদ্রুকে বসতে বলে আর ঠিক তখনই পুতুলের সঙ্গে পরিচয় হয় তার। এরপর পুতুল তাকে বলে, “ভালোই যখন বাসতিস তাহলে ছেড়ে দিলি কেন, মেয়েটা এখানে একদম ভালো নেই।” পুতুলকে চুপ করিয়ে দেয় শিমুল। এরপর শতদ্রুর জন্য মিষ্টি আনে। অন্যদিকে পরাগকে ফোন করে পলাশ। আর তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে বলে। চরম সংকটের মুখে পড়েছে শিমুল। বোঝাই যাচ্ছে পরাগ এসে তাদের একসাথে দেখলে ঠিক কি হতে পারে। তবে দর্শকদের ধারণা শিমুলকে ঠিক বাঁচিয়ে নেবে পুতুল। কি হতে চলেছে আগামী পর্বে?

