জুড়ে যাক পুরনো জুটি, কাছাকাছি আসুক রাই শৌর্য! দাবি দর্শক মহলের

এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের অন্যতম প্রধান চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে সেগুলির মধ্যে বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক হয়ে উঠেছে মিঠিঝোড়া (MithiJhora)। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হলো নায়িকা রাই আর এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বেশ ধুমধাম করেই বিয়ে হয়ে যায় এই ধারাবাহিকের নায়িকা রাই এবং তার নায়ক অনির্বাণের। তাদের এক হওয়ার পথটা মোটেই মসৃণ ছিল না। অনেক ঝড় ঝাপটা বাধা-বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। যদিও তার পরেও শেষ রক্ষা হয়নি। নীলাঞ্জনা এমন ভাবে নিজের দিদির সর্বনাশ করে যে অনির্বাণ আর কোনভাবেই বিশ্বাস করে উঠতে পারছে না রাইকে।

Bengali serial

 

যেদিন অনির্বাণ আর রাইয়ের ফুলশয্যা, ঠিক সেই দিনকেই একটি ছেলের হাত দিয়ে নীলাঞ্জনা কিছু ছবি উপহারের মোড়কে অনির্বাণের হাতে তুলে দেয়। ওই ছবিগুলোতে ফুটে উঠছিল রাই আর শৌর্যর কিছু ব্যক্তিগত মুহূর্ত। যেগুলো সম্পূর্ণ মিথ্যে। কিন্তু ছবিগুলো দেখা মাত্রই অনির্বাণ কেমন যেন পাগল হয়ে যায়। তার মধ্যে রাইয়ের জন্য থাকা সমস্ত আশা, ভরসা বিশ্বাস ভালোবাসা সবকিছু যেন নিমেষে মরে যায়। রাই বাধ্য হয়ে এক কাপড়ে বাড়ি ফিরে আসে।

অনির্বাণ কিছুতেই বিশ্বাস করতে চায় না যে এইরকম কাজ কোনোভাবেই করতে পারেনা রাই। সে ভীষণভাবে রাইকে অবিশ্বাস করে। আর এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারছে না দর্শক মহল। যদি অনির্বাণ সত্যি সত্যি রাইকে ভালোবেসে থাকতো তাহলে আজ রায়ের এমন খারাপ তার পাশে দাঁড়াতো। দর্শকদের মতে অনির্বাণের যোগ্যতা নেই রাইকে পাওয়ার। তাই আর নায়ক হিসেবে অনির্বাণকে চাইছে না দর্শক মহল।

আরও পড়ুন: “আমার ঠিকানা ছিল লকআপ”-নেশার জন্য চুরি করতেন রাহুল!

শৌর্যকেই নায়ক হিসেবে চায় দর্শক

এইবার একটু অন্যভাবে নীলাঞ্জনা আর অনির্বাণকে মজা দেখাতে চায় দর্শক মহল। তাদের দাবি, আর যেন কোনভাবেই রাই ফিরে না যায় অনির্বাণ নামক সেই কাপুরুষের কাছে। আর যত তাড়াতাড়ি সম্ভব যেন ডিভোর্সটা হয়ে যায় শৌর্য আর নীলাঞ্জনার। তারপর যেন পুনরায় মিল হয় রাই আর শৌর্যর অর্থাৎ পুরনো জুটিকেই আবার ফিরে পেতে চাইছেন তারা। সত্যিই কি এমনটাই ঘটবে রাইয়ের জীবনে? সত্যি কি অনির্বাণ বুঝবে নিজের ভুলটা?

 

Back to top button